সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

কোকো’র মৃত্যুবার্ষিকীতে রাজশাহী মহানগর কৃষকদলের দোয়া মাহফিল ও খাবার বিতরণ

  • প্রকাশ সময় সোমবার, ২৪ জানুয়ারী, ২০২২
  • ৩৩০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মাহনগর কৃষকদলের আয়োজনে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও তিনবারের সফল সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদার জিয়ার কনিষ্ট পুত্র বিশিষ্ট ক্রীড়ানুরাগী আরাফাত রহমান কোকোর ৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও খাবার বিতরণ হয়। রাজশাহী পবা উপজেলার বায়া বাজারে দোয়া ও খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাবার বিতরণ করেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শফিকুল হক মিলন।

মহানগর কৃষক দলের আহবায়ক ওয়াদুদ হাসান পিন্টুর সভাপতিত্বে কর্মসূচীতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা আনোয়ার হোসেন উজ্জল, নওহাটা পৌর বিএনপি’র সদস্য সচিব রফিকুল ইসলাম রফিক।

মহানগর কৃষকদলের সদস্য সচিব গোলাম সাকলাইন ইকোর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নওহাটা পৌর বিএনপি’র সাবেক সিনিয়ির সহ-সভাপতি গোলাম মোর্তুজা, নওহাটা পৌর বিএনপি’র যুগ্ম আহবায়ক মফিজ উদ্দীন মফিজ, সদস্য মামুনুর সরকার জেড, মিজানুর রহমান, শরিফুর রহমান ও এমদাদুল হক এমদাদ, মহানগর যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি মাইনুল হক হারু, সাবেক সহ-সভাপতি সোহেল রানা সরকার, বর্তমান সদস্য ইফতেখাইরুল রনি ও পৌর কৃষকদলের সভাপতি সাইদুর রহমান।

আরো উপস্থিত ছিলেন নওহাটা পৌর যুবদলের আহবায়ক সুজন মোল্লা, যুগ্ম আহবায়ক মাহবুবুল আলম সুমন ও আজাদ, পৌর সেচ্ছাসেবক দলের আহবায়ক মিজানুর রহমান মিলন ও সদস্য সচিব গোলাম রাব্বানী, নওহাটা পৌর ছাত্রদলেরর আহবায়ক সোহেল রহমান ও সদস্য সচিব ফয়সাল কবীর সুজনসহ বিএনপি, কৃষকদল ও অঙ্গ এবং সহযোগি সংগঠনের অন্যান্য নেতাকর্মী।

প্রধান অতিথি বলেন, আরাফাত রহমান কোকো একজন নির্ভেজাল ও শান্তিপ্রিয় মানুষ ছিলেন। তিনি রাজনীতিতেও সক্রিয় ছিলেন না। তিনি ছিলেন একজন ক্রীড়াবিদ ও ক্রীড়ানুরাগী। তাঁকেও এই সরকার বাঁচতে দেয়নি। এখন আবার তিনবারের সফল সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে হত্যার ষড়যন্ত্র শুরু করেছে। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরতে দিচ্ছেনা। বিএনপি ও দেশের মানুষের উপর এই সরকার ও পেটয়াবাহিনী অমানবিক নির্যাতন করছে। এই সকল নির্যাতন থেকে দেশের মানুষকে বাঁচাতে এবং বেগম জিয়াকে মুক্ত করে সুচিকিৎসার করানোর জন্য আন্দোলনের কোন বিকল্প নাই। সকল আন্দোলনে সবাইকে রাজপথে থাকার আহবান জানান তিনি।

শেষে বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ বিএনপি’র নেতাকর্মী ও দেশের অসুস্থ্য মানুষ এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোসহ নিহত ও মৃত বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী ও সকল মুসলিম মৃত ব্যক্তির রুহের মাগফিরাত এবং মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। সেইসাথে দুঃস্থ ও অসহায়দের মধ্যে এক হাজার দুইশ পঞ্চাশ প্যাকেট খাবার বিতরণ করা হয়।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin