নিজস্ব প্রতিবেদক: অবৈধ সরকারের পতন ও বিভিন্ন দাবী সম্মলিত দশ দফা দাবী আদায়ের লক্ষে ২৫ জানুয়ারী কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে। এ লক্ষে সোমবার বাদ মাগরিব রাজশাহী মালোপাড়াস্থ বিএনপি কার্যালয়ে মহানগর বিএনপি’র আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখের বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা, রাসিক সাবেক মেয়র ও সংসদ সদস্য জননেতা মিজানুর রহমান মিনু। তিনি বলেন, এই অবৈধ সরকারের পতন না ঘটিয়ে বিএনপি ঘরে ফিরবেনা। যে আন্দোলন শুরু হয়েছে, আগামীতে তা আরো বেগমান করা হবে বলে উল্লেখ করেন তিনি।
তিনি বলেন, এই সরকার সকল প্রকার জ¦ালানী ও ভোজ্য তেলের মূল্য বৃদ্ধি করেছে। এখন আবার গ্যাসের মূল্য বৃদ্ধি করে মানুষকে আরো বিপদে ফেলে দিয়েছে। প্রতিদিন নিত্যপন্যের মুল্য বৃদ্ধি পাচ্ছে। সামনে ভয়াবহ দিন অপেক্ষা করছে। বেশীদিন সময় নেই ১৯৭৪ সালের ন্যায় দুর্ভিক্ষ আসতে। এই ফ্যাসিস্ট সরকার বিদেশ থেকে ঋন নিয়ে যে প্রকল্পে পাঁচ কোটি টাকা প্রয়োজন সেখানে তিনগুন বাজেট করে সরকারে মন্ত্রী, এমপি, আমলা, আইন শৃংখলা বাহিনী সদস্য ও নেতারা লুটপাট করছে। সে টাকা ২০২৪ সালে থেকে সুদসহ ফেরত দেয়ার পালা পরবে বলে উল্লেখ করেন তিনি।
এই ঋনের টাকা কোন ভাবেই এই রুটেরা সরকার ফেরত দিতে পারবেনা। ফলে দেশ ক্রমন্বয়ে দেউলিয়াত্বের দিকে এগিয়ে যাচ্ছে। দেশ ও দেশের জনগণকে বাঁচাতে, দেশের গণতন্ত্র পুণরুদ্ধার করতে এবং নিত্যপন্যের মূল্য স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসতে এই ফ্যাসিস্ট সরকারের পতন ছাড়া কোন উপায় নাই। সরকার পতনের আন্দোলনের অংশ হিসেবে ২৫ জানুয়ারী কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হবে। এই কর্মসূচীতে সময়মত উপস্থিত হওয়ার জন্য সকল পর্যায়ের নেতাকর্মীদের আহ্বান জানান প্রধান অতিথি।
সভায় সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর বিএনপি’র আহ্বায়ক বীরমুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়রন যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা, সদস্য সচিব মামুনুর রশিদ মামুন, যুগ্ম আহ্বায়ক ওয়ালিউল হক রানা, আসলাম সরকার, জয়নাল আবেদিন শিবলী, বজলুল হক মন্টু।
এছাড়াও মহানগর কৃষক দলেল আহ্বায়ক শামীম রেজা, ,হানগর শ্রমিক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম পাখি, মহানগর তাঁতী দলের আহ্বায়ক আরিফুল শেখ বনি, জাসাস রাজশাহী মহানগরের সদস্য সচিব সেলিম রেজা, মহানগর ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকবর আলী জ্যাকি ও রাবি ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহম্মেদ রাহীসহ মহানগর বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।