নিজস্ব প্রতিবেদক: ক্ষুদ্র নৃগোষ্ঠির সাকরাত (পৌষ-পার্বন) উৎসব উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। রোববার বিকেলে চাপাইনবাবগঞ্জের ঝিলিম ফিল্টিপাড়া এম.এল.ই স্কুল প্রাঙ্গনে অনুষ্ঠিত কর্মসূচীতে সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠির কালচারাল একাডেমির গবেষনা কর্মকর্তা বেনজামনি টুডু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩নং ঝিলিম ইউপি চেয়ারম্যান লুৎফুল হাসান, চেয়ারম্যান।

বিশেষ অতিথি ছিলেন অত্র একাডেমির নির্বাহী সদস্য যোগেন্দ্রনাথ সরেন, চিত্তরঞ্জন সরদার, সুসেন কুমার স্যামদুয়ার ও ঝিলিম ইউপি ৮নং ওয়ার্ড সদস্য শরিয়ত আলী, এসআইএল বাংলাদেশ এর সমন্বয়কারী নিকোলাস মুরমু। উপস্থিত ছিলেন ফুড ফর দা হাঙ্গরী কমিউনিটি টিম লিডার রাজিয়া জান্নাত, গ্রাম প্রধান লাছাম কোল, সুনিল কোল, শিক্ষক নির্মল সরেন, শিক্ষক কল্পনা কোল ও প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আনোয়ার হোসেন দিলু। অনুষ্ঠান সঞ্চালনায় করেন একাডেমির সংগীত প্রশিক্ষক মানুয়েল সরেন।

কোল জনগোষ্ঠীর সাকরাত সহ সব সংস্কৃতি সংরক্ষণ প্রয়োজন বলে মনে করেন উপস্থিত অতিথিবৃন্দ। সেইসাথে কোল সম্প্রদায়ের সংস্কৃতি তুলে ধরে বিভিন্ন ধরনের নাচ পরিবেশন করা হয়। এছাড়াও কোল সম্প্রদায়ে ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরেন তারা। আলোচনা শেষে কোল সম্প্রদায়ের শিল্পিদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সব শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।