নিজস্ব প্রতিবেদক: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এঁর জন্ম জয়ন্তী উদ্যাপন করা হয়। রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠির কালচারাল একাডেমির আয়োজনে অত্র একাডেমির হল রুমে মঙ্গলবার বিকেলে এ লক্ষে আলোচনা সভা, প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমির গবেষণা কর্মকর্তা বেনজামিন টুডুর সভাপতিত্বে সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একাডেমির কার্যনির্বাহী পরিষদের সদস্য যোগেন্দ্র নাথ সরেন, চিত্তরঞ্জন সরদার ও সুসেন কুমার স্যামদুয়ার। অনুষ্ঠান সঞ্চালনা করেন অত্র একাডেমির সংগীত প্রশিক্ষক মানুয়েল সরেন।
এছাড়াও একাডেমির সংগীত প্রশিক্ষক কবীর আহম্মেদ বিন্দু, নাটক প্রশিক্ষক লুবনা রশিদ সিদ্দিকা কবিতা ও সহকারী গবেষণা কর্মকর্তা মোহাম্মদ শাহ্জাহান উপস্থিত ছিলেন। সভায় অতিথিবৃন্দ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এঁর বর্নাঢ্য জীবন সম্পর্কে আলোকপাত করেন। পরে অতিথিবৃন্দ রবীন্দ্র সংগীত ও নজরুল গীতি প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।