বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীতে কোরবানীর পশু উদ্বৃত্ত প্রায় নব্বই হাজার: জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা চাঁদা না দেওয়ায় আবাসন ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা: থানায় অভিযোগ রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন ও মেয়াদ উত্তীর্ণ কসমেটিকস বিক্রি করায় জরিমানা রাজশাহীতে খাল খননে ৫০ শতাংশ অগ্রগতি: জেলা প্রশাসক একজন কাজ পাগল মানুষ পবা-মোহনপুরের এমপি মিলন রাসিক ১৬নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর বেলাল আহমেদের মায়ের ইন্তেকাল রাজশাহীতে স্বল্পমূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু দুর্নীতি প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে রাজশাহীতে দুদকের প্রশিক্ষণ কর্মশালা রাজশাহীতে জলবায়ু সহনশীল খাদ্য ব্যবস্থা নিয়ে আঞ্চলিক সংলাপ অনুষ্ঠিত রাজশাহীতে রিপ্রেজেনন্টেটিভ প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত

খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় রাজশাহী জেলা ট্রাক ও কাভার্ড ভ্যান মালিক সমিতির দোয়া মাহফিল

  • প্রকাশ সময় রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
  • ৭৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপার্সন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রোববার বিকেলে রাজশাহী জেলা ট্রাক ও কাভার্ড ভ্যান মালিক সমিতির (রেজি: রাজ: ২৯২৫) কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ মামুন।
রাজশাহী জেলা ট্রাক ও কাভার্ড ভ্যান মালিক সমিতির সভাপতি আলামিন সরকার টিটুর সভাপতিত্বে মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা, রাজশাহী মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি নজরুল হুদা, মতিহার থানা বিএনপির সভাপতি একরাম আলী, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমান সদস্য গোলাম মোস্তফা মামুন, সাবেক দপ্তর সম্পাদক শফিকুল হক, রাজশাহী বাস মালিক সমিতি সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল, রাজশাহী জেলা ট্রাক ও কাভার্ডভ্যান মালিক সমিতি সহ-সাধারণ সম্পাদক হেলাল হোসেন ও সহ সাংগঠনিক কুরবান আলী,শরিফ উদ্দিন,সুমন ও মিঠু। এছাড়াও অত্র কমিটির অন্যান্য নেতৃবৃন্দ ও মালিকগণ উপস্থিত। মাহফিল সঞ্চালনা করেন রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদুর রহমান লিটন।

উপস্থিত বক্তাগণ তাঁদের বক্তব্যে দেশ ও জাতির সেবায় বেগম খালেদা জিয়ার অবদান এবং দেশের পরিবহন খাতের উন্নয়নে তাঁর গৃহীত পদক্ষেপগুলোর স্মৃতিচারণ করেন। তারা বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র রক্ষা এবং সাধারণ মানুষের অধিকার আদায়ে আজীবন আপসহীন লড়াই করেছেন। তাঁর শাসনামলে দেশের অবকাঠামো ও যোগাযোগ ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন এসেছিল। আজ সেই মহিয়সী নারীর আত্মার শান্তি কামনায় সবাই সমবেত হয়েছেন উল্লেখ করে তারা মরহুমার আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া করেন।

সভা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও সন্তান আরাফাত রহমান কোকোরসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের মৃত নেতাকর্মী, মৃত মুসলিম উম্মাহর আত্মার মাগফিরাত কামনা, পাশাপাশি দেশ ও জাতির সমৃদ্ধি এবং পরিবহন সেক্টরের সাথে জড়িত সকল শ্রমিক ও মালিকদের কল্যাণে দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন বার রাস্তা মসজিদের ইমাম।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin