সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

খালেদা জিয়া মাদার অব ডেমোক্রেসি সম্মাননা পাওয়ায় বিএনপি’র দোয়া মাহফিল

  • প্রকাশ সময় মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩৯৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের গণতন্ত্র পুুনরুদ্ধার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় অসামান্য অবদানের জন্য বিএনপি চেয়ারপার্সন, তিনবারের সফল সাবেক প্রধানমন্ত্রী, আপোসহীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ‘মাদার অব ডেমোক্রেসি’ সম্মাননা দিয়েছে কানাডিয়ান হিউম্যান রাইটস ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন (সিএইচআরআইও)। তাঁর এই সম্মাননা পাওয়া রাজশাহী মহানগর ৭নং ওয়ার্ড বিএনপি’র আয়োজনে সংক্ষিপ্ত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সেইসাথে তাঁর নি:শর্ত মুক্তি ও দ্রুত আরোগ্য লাভের জন্য দোয়া করা হয়।
মঙ্গলবার বাদ আসরর নগরীর চন্ডিপুর কড়াইতলা মোড়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৭নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি বজলুর রহমান কচি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সভাপতি ও রাসিক সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজপাড়া থানা বিএনপি’র সভাপতি শওকত আলী, সাধারণ সম্পাদক আলী হোসেন, সাংগঠনিক সম্পাদক মুরাদ পারভেজ পিন্টু, ৬নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি গোলাম নবী গোলাপ ও ৩নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি ওয়াজির উজির।

৭নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক আতাউর রহমানের সার্বিক সত্বাবধানে আরো উপস্থিত ছিলেন বিএনপি নেতা নাজমুল ও জয়নুদ্দিন, রাজপাড়া থানা যুবদলের সাবেক সভাপতি শাহানুর ইসলাম মিঠু, রাজপাড়া থানা যুবদলের আহবায়ক আতাউর রহমান বাধন, যুগ্ম আহবায়ক হাফিজুর রহমান আপেল ও যুবদলের যুগ্ম আহবায়ক মেহেদী হাসান সোহাগ ।

রাজপাড়া থানা ছাত্রদলের আহবায়ক রাতুলের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন রাজপাড়া ছাত্রদলের যুগ্ম আহবায়ক সাব্বির হোসেন, ৭নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি টিটু, সাধারণ সম্পাদক ইব্রাহিম শেক সনি ও সাংগঠনিক সম্পাদক মিনহাজসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি বলেন, গণতন্ত্রের প্রতি অসামান্য অবদান, দেশপ্রেম, জনগণের প্রতি ভালবাসা এবং অন্যায়ের নিকট মাথানত না করে আপোষহীন থাকা এবং গণতন্ত্র চর্চার জন্য নিজের জীবন বাজিরাখার অবদান স্বরুপ এই প্রতিষ্ঠান দেশনেত্রীকে ‘মাদার অব ডেমোক্রেসি’ এ্যাওয়ার্ড প্রদান করেছেন। তিনি বলেন, এই ধরনের একজন নেত্রীকে বিনা কারনে শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার বশবত হয়ে এই বিনা ভোটের সরকার অসুস্থ অবস্থায় গৃহবন্দি করে রেখেছে। তাঁকে বিদেশে নিয়ে চিকিৎসা করাতে দিচ্ছেনা। বেগম জিয়াকে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে এই সরকার।

এই অবস্থা থেকে বেগম জিয়ার মুক্তি, বিদেশে নিয়ে চিকিৎসার ব্যবস্থা এবং এই অবৈধ সরকারের পতনের আন্দোলন চরম আকারে অতি দ্রুত সময়ের মধ্যে শুরু হবে। এই আন্দোলনে সকল শ্রেণির মানুষ এবং দলীয় নেতাকর্মীদের রাজপথে নামার আহবান জানান তিনি। বক্তব্য শেষে বেগম খালেদা জিয়া, তারেক রহমানসহ অসুস্থ্য বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী, দেশের অন্যান্য মানুষের সুস্থ্যতা, মৃত ও নিহত নেতৃবৃন্দ এবং সাধারণ জনগনের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin