বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

খুঁটিতে বেঁধে নির্যাতনের পর হত্যা, দোষীদের গ্রেফতার দাবি

  • প্রকাশ সময় রবিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৮৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে বৈদ্যুতিক খুঁটিতে বেঁধে নির্যাতন করে শফিকুল ইসলাম জনি হত্যার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। রোববার বেলা সাড়ে ১১টা থেকে সাহেব বাজার জিরোপয়েন্টে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মহানগরীর সাহেব বাজার বস্ত্র ব্যবসায়ী ও কর্মচারীদের উদ্যোগে অনুষ্ঠিত এই মানববন্ধন ও সমাবেশে বক্তারা জনি হত্যায় জড়িতদের গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি জানান। মানববন্ধনে শফিকুল ইসলাম জনি হত্যার দায়ে অভিযুক্ত মাওলা বাবু ও তার ভাই শাহীন এবং সহযোগী কিশোর, প্রসেঞ্জিত ও শ্যামলকে দ্রুত বিচার ট্রাইব্যুনালের আওতায় এনে বিচার ও ফাঁসি কার্যকর করার দাবি করেন বক্তারা।

এই কর্মসূচি শেষে একটি বিক্ষোভ মিছিল সাহেব বাজার কাপড়পট্টির সামনে থেকে শুরু করে প্রেসক্লাব চত্বরের স্যান্ডেলপট্টি হয়ে ভুবন মোহন পার্কে গিয়ে শেষ হয়। মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন, রাজশাহীর সাহেব বাজার বস্ত্র মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি অশোক কুমার সাহা, সাধারণ সম্পাদক খন্দকার শামীম আলম, রাজশাহী বস্ত্র মার্কেট কর্মচারী ইউনিয়নের সভাপতি বাচ্চু, সহ-সভাপতি সেকেন্দার, সাধারণ সম্পাদক অমিত কুমার সাহা ও নিহত জনির বাবা সিরাজুল ইসলাম। এছাড়াও মার্কেটের ব্যবসায়ী ও কর্মচারীরা কর্মসূচিতে উপস্থিত ছিলেন।

 

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin