চারঘাট প্রতিনিধি: শীত নামতে শুরু করেছে। আর শীতে খেজুর গুড়ের কদরই আলাদা। সেইসাথে কনকনে শীতের সকালে খেজুরের রসের সাথে মুড়ি। ভাবুন কেমন লাগবে। শীতে খেজুর গুড়ের পিঠা-পায়েস সবার প্রিয়। এছাড়াও বর্তমানে বাজারে খেজুর গুড়ের দামও অনেক। সেজন্য গাছিরা উঠেপড়ে লেগেছে খেজুর গাছ পরিস্কার করতে। এই খেজুরের গাছ থেকে সংগ্রহ করা হবে রস। তা থেকে তৈরী করা হবে গুড়। কৃষকরা খেজুর গাছের চারা রোপন বা চাষাবাদে তেমন উৎসুক নয়। তাছাড়া কৃষিদপ্তর থেকে খেজুর গাছ চাষের জন্য অর্থ বরাদ্দও নেই বলে জানা যায়।
রাজশাহী চারঘাট উপজেলায় প্রতিনিয়িত খেজুর গাছের পরিমান কমতে শুরু করেছে। পূর্বের ন্যায় কৃষকরা খেজুর গাছ প্রস্তুত বা রস সংগ্রহ করতে ইচ্ছুক নয়। অধিক পরিশ্রম আর প্রাপ্তির স্বলপ্তার কারনে দিনে দিনে বিলুপ্ত হচ্ছে খেজুর গাছ। শীতের আগমনে উপজেলার গাছিরা ইতোমধ্যে রস সংগ্রহে গাছ প্রস্তুত করেছেন। ৬ টি ইউনিয়ন ও ৯টি ওয়ার্ড নিয়ে চারঘাট উপজেলা গঠিত। সরেজমিনে গিয়ে দেখা যায়, পৌরসভার চেয়ে ইউনিয়নে খেজুর গাছের সংখ্যা অনেক বেশি। কৃষিদপ্তরের নিয়োজিত সকল কর্মকর্তা ও কমার্চারীরা মাঠে কাজ করছেন। তবে খেজুর গাছ প্রস্তুত বা রস সংগ্রহে সরকারী কোন বরাদ্দ নেই।
কৃষিদপ্তর থেকে এ বিষয়ে সকল প্রকার পরামর্শ দেয়া হচ্ছে। শীতের প্রভাব অনুভুতি হলেই তারা রস সংগ্রহ শুরু করবেন বলে জানান, স্থানীয় কৃষক ও ব্যবসায়ীরা। চারঘাট উপজেলার ৩০ হেক্টর জমিতে মোট ৪,৫০০টি গাছ রয়েছে। সে অনুযায়ী ১৫৭.৫ মেট্রিকটন গুড় প্রস্তুত করার সম্ভাবনা রয়েছে। কৃষিদপ্তর খেজুরের গুড় প্রস্তুত এবং বাজারযাত করার জন্য সকল প্রকার সহযোগিতা করে থাকেন বলে জানান, উপজেলা কৃষি কর্মকর্তা (ইউএও) লুৎফুন নাহার।