সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

খেলাধুলার মাধ্যমে শরীর চর্চা ও মানষিক বিকাশ ঘটে: মিলন

  • প্রকাশ সময় শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ১৬৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: খেলাধুলার মাধ্যমে শরীর চর্চা হয়, শারীরিক ভাবে সুস্থ্য থাকা যায় এবং মানষিক বিকাশ ঘটে। পাশাপাশি অনেক সুনাম অর্জন করা যায়। ভাল খেলোয়ারদের চারিদিকে সুনাম ছড়িয়ে পড়ে। সমাজে গ্রহনযোগ্যতা বারে। আর এই সময়টা একটা ভালকাজে ব্যায় হয়। সেইসাথে মাদক থেকে দূরে থাকা যায়। মাদক একটি সামাজিক ব্যাধি ও অভিশাপ। এখান থেকে সন্তানদের দূরে রাখতে হবে বলে শনিবার বিকেলে পবার পাকুড়িয়া স্পোটিং ক্লাব এর আয়োজনে পাকুড়িয়া স্কুল মাঠে চুড়ান্ত ফুটবল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং পবা-মোহনপুর আসনে বিএনপি মনোনীত প্রার্থী এডভোকেট শফিকুল হক মিলন এসব কথা বলেন।

মিলন বলেন, খেলাধুলার মাধ্যমে একত্রে থাকা যায়। এতে করে সবার মধ্যে সৌহার্দ্যপূর্ন সম্পর্কে গড়ে ওঠে। হিংসা বিদ্বেষ থেকে বিরত থাকা যায় বলে জানান তিনি। বাড়ির সবাই মিলে খেলা দেকে। এছাড়াও বিনোদনের মাধ্যম হচ্ছে এই খেলাধুলা। এটাতে শিষ্টাচার শেখায়। দৈনিন্দন জীবনে নামাজ ও প্রার্থনা করার পরে এবং লেখাপড়া করা শেষে অবশিষ্ট সময়ে খেলাধুলার মাধ্যমে বিনোদন করার আহ্বান জানান। সেইসাথে আয়োজকদের ধন্যবাদ জানান তিনি। শেষে তিনি বেগম খালেদা জিয়া ও তারেক রহমান এবং তাঁর জন্য দোয়া চান। সেইসাথে দেশের ঐক্য ধরে রাখতে এবং দেশের উন্নয়নে অংশিদার হতে তিনি ধানের শীষে ভোট প্রার্থনা করেন। শেষে বিজয়ী ও রানার আপদের অভিনন্দন জানিয়ে পুরস্কার হাতে তুলে দেন।

নওহাটা পৌরসভার ৬নং ওয়ার্ড কৃষক দলের সভাপতি আতাউর রহমান আতার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওহাটা পৌর বিএনপি সাবেক সভাপতি ও নওহাটা পৌরসভার সাবেক মেয়র আলহাজ¦ শেখ মকবুল হোসেন, নওহাটা পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম রফিক, সাবেক সাধারণ সম্পাদক মামুনুর সরকার জেড, নওহাটা পৌর বিএনপির সদস্য আলমগীর হোসেন, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শরিফুর রহমান শরিফ, নওহাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাসিবুর রহমান, রাজশাহী জেলা প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি হারুন অর রশিদ, নেসকো হেড অফিস এর ডেপুটি ম্যানেজার শরিফুল ইসলাম, জার্জাস এর প্রচার সম্পাদক আক্কাস আলী ও সিরাজ এন্টার প্রাইজ এর স্বত্বাধিকারী সোহানুর রহমান। এছাড়াও অত্র ক্লাবের অন্যান্য সদস্য এবং বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin