সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

গণতন্ত্রের বিজয় দিবস উপলক্ষে রাজশাহী মহানগর আওয়ামী লীগের আনন্দ মিছিল

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর, ২০২১
  • ৬১৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদন: গণতন্ত্রের বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের উদ্যোগে আজ বৃহষ্পতিবার সন্ধ্যা ৭টায় কুমারপাড়াস্থ দলীয় কার্যালয় থেকে এক আনন্দ মিছিল বের হয়। আনন্দ মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। আনন্দ মিছিল শেষে সেখানে পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল। সঞ্চালনা করেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক ডাবলু সরকার।

পথসভায় এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ আজকে উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে জননেত্রী শেখ হাসিনা’র নেতৃত্বে। তাঁর নিরলস পরিশ্রমে বাংলাদেশ বিশ্বে আজ উন্নয়নের রোল মডেল। জনগণ বিএনপি-জামায়াতকে প্রত্যাখান করেছে। তাই তারা ষড়যন্ত্র ও চক্রান্তকে বেছে নিয়েছে। দেশের জনগণ বিএনপি-জামায়াতের সকল ষড়যন্ত্রকে মোকাবিলা করে আবারও উন্নয়নের ধারা অব্যাহত রাখবে।

বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল বলেন, আওয়ামী লীগ তৃণমূলের দল। তাই দুইজন সামরিক প্রশাসক এই দলকে নিশ্চিহ্ন করতে সম্পূর্ণ রূপে ব্যর্থ হয়েছে। আওয়ামী লীগ গণতান্ত্রিক আন্দোলন করেই রাষ্ট্রীয় ক্ষমতায় আসীন হয়েছে। যতদিন এই জাতীয় সঙ্গীত ও জাতীয় পতাকা থাকবে, আওয়ামী লীগের প্রত্যেকটা কর্মী জীবন দিয়ে এর মর্যাদা রক্ষা করে যাবে।

ডাবলু সরকার বলেন, নৌকায় ভোট দেওয়ার ফলে দেশরত্ন শেখ হাসিনা বাংলাদশের জনগণের সামনে বিভিন্ন উন্নয়ন বাস্তবায়ন করে দেখিয়েছেন। বাংলাদেশ উন্নয়নের পথে দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে। যারা দেশের স্বাধীনতা, বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ, সার্বভৌমত্ব নিয়ে বিতর্ক সৃষ্টি করবে। রাজশাহীতে তাদের কোন স্থান হবে না। জননেত্রী শেখ হাসিনা’র নেতৃত্বে গণতন্ত্রের বিজয় হয়েছে, এর ধারাবাহিকতা আমরা জীবন দিয়ে হলেও রক্ষা করবো।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নওশের আলী, নাঈমুল হুদা রানা, বদরুজ্জামান খায়ের, যুগ্ম সম্পাদক মোস্তাক হোসেন, আহ্সানুল হক পিন্টু, সাংগঠনিক সম্পাদক অ্যাড. আসলাম সরকার, মীর ইসতিয়াক আহমেদ লিমন, দপ্তর সম্পাদক মাহাবুব-উল-আলম বুলবুল, কৃষি সম্পাদক মীর তৌফিক আলী ভাদু, আইন সম্পাদক অ্যাড. মুসাব্বিরুল ইসলাম, ত্রান ও সমাজকল্যান সম্পাদক ফিরোজ কবির সেন্টু, তথ্য ও গবেষণা সম্পাদক জিয়া হাসান আজাদ হিমেল, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রবিউল আলম রবি, শ্রম সম্পাদক আব্দুস সোহেল, উপ-প্রচার সম্পাদক সিদ্দিক আলম, সদস্য নফিকুল ইসলাম সেল্টু, মুশফিকুর রহমান হাসনাত, শাহাব উদ্দিন, আশরাফ উদ্দিন খাঁন, অ্যাড. শামসুন্নাহার মুক্তি।

আরো উপস্থিত ছিলেন আতিকুর রহমান কালু, আব্দুস সালাম, ইসমাইল হোসেন, জয়নাল আবেদীন চাঁদ, মজিবুর রহমান, মাসুদ আহম্মেদ, শ্রী আশীষ তরু দে সরকার অর্পণ, থানা আওয়ামী লীগের রাজপাড়া থানার সাধারণ সম্পাদক শেখ আনসারুল হক খিচ্চু, বোয়ালিয়া (পূর্ব) থানার সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষ, বোয়ালিয়া (পশ্চিম) থানার সাধারণ সম্পাদক শামসুজ্জামান রতন, নগর যুবলীগ সভাপতি রমজান আলী, নগর কৃষক লীগ সভাপতি রহমতউল্লাহ সেলিম, সাধারণ সম্পাদক সাকের হোসেন বাবু, নগর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আব্দুল মোমিন, সাধারণ সম্পাদক জেডু সরকার, নগর মহিলা আওয়ামী লীগ সভাপতি সালাম রেজা, সাধারণ সম্পাদক কানিজ ফাতেমা মিতু, নগর ছাত্রলীগ সভাপতি নূর মোহাম্মদ সিয়াম, সাধারণ সম্পাদক ডাক্তার সিরাজুম মুবিন সবুজ প্রমুখ।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin