সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

গণমাধ্যম ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে খান ফাউন্ডেশনের মতবিনিময় সভা

  • প্রকাশ সময় শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ১৮৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে গণমাধ্যম প্রতিনিধিদের সাথে সুশিল সমাজের প্রতিনিধিদের সম্পৃক্ততা তৈরী বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি বাস্তবায়ন কওে খান ফাউন্ডেশন এবং ভয়েসেস ফর চেঞ্জ প্রকল্প। শনিবার বেলা ১১টায় নগরীর সিএন্ডবি মোড়ে একটি চাইনিজ রেস্টুরেন্ট সম্মেলন কক্ষে সমতা নারী উন্নয়ন সংস্থা এবং আঞ্চলিক উন্নয়ন সংস্থার আয়োজনে সভায় উপস্থিত ছিলেন সমতা নারী কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক নজরুল ইসলাম, দুঃস্থ মহিলা কল্যাণ সংস্থার পরিচালক রহিমা বেগম, বস্তি উন্নয়ন ও কর্ম সংস্থা পরিচালক হাসিনুর রহমান, বারনই লোকসাহিত্য সাংস্কৃতিক কেন্দ্র পরিচালক রায়হান আলী জুয়েল, নাগরিক ফোরাম পবা উপজেলার সভাপতি মাসুদ রানা, অগ্রগামী প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার পরিচালক রবিউল ইসলাম।

আরো উপস্থিত ছিলেন নাগরিক ফোরাম দূর্গাপুর উপজেলার সভাপতি মোহামিন খন্দকার, সুরভি মহিলা সমিতির সভাপতি মাকসুদা বেগম, ডিএমকেএস এর পরিচালক শামসুজ্জোহা, থানাপাড়া সোয়ালোজ অমিতাভ নেওয়াজ বাপন, দারিদ্র্য কল্যাণ সংস্থার পরিচালক জিল্লুর রহমান, খান ফাউন্ডেশন (পবা-পুঠিয়া) প্রকল্প কর্মকর্তা নিমাই চন্দ্র সরকার ও খান ফাউন্ডেশন (দূর্গাপুর – চারঘাট) প্রকল্প কর্মকর্তা শিরিনা আকতার সহ জেলার সকল প্রকার গণমাধ্যম কর্মী, সুশীল সমাজের ও এনজিও প্রতিনিধিসহ খান ফাউন্ডেশনের কর্মীবৃন্দ।

সভাটি সুইজ এজেন্সি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কো-অপারেশন (এসডিসি) এবং গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা’র আর্থিক এবং জিএফএ-এর কারিগরি সহায়তায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রকল্প বিষয়ে বিস্তারিত আলোচনা করেন খান ফাউন্ডেশনের রাজশাহী জেলা প্রকল্প কর্মকর্তা সাইফুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন আঞ্চলিক উন্নয়ন সংস্থার পরিচালক ইউসুফ আলী চৌধুরী।

সভায় সমাজ থেকে কিভাবে বাল্য বিবাহ রোধ, মাদক নিয়ন্ত্রণ ও মোবাইলের ক্ষতিকারক দিক নিয়ে আলোচনা হয়। সেইসাথে প্রকল্প বাস্তবায়ন করতে যেয়ে যে সকল বাধার সম্মুখিন হতে হয় সে বিষয়ে উপস্থিত এনজিও কর্মকর্তাগণ তুলে ধরেন। সেইসাথে এসব বিষয় তুলে ধরতে গণমাধ্যম কর্মীদের সহযোগিতা কামনা করেন তারা।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin