নিজস্ব প্রতিবেদক: আগামী ৩ ডিসেম্বর রাজশাহী বিভাগীয় গণসমাবেশ সফল করতে চন্দ্রিমা থানা ছাত্রদলের আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। বুধবার বিকেলে চন্দ্রীমা থানা ছাত্রদলের উদ্দ্যোগে নগরীর শালবাগান দলীয় কার্যালয়ে এই প্রস্তুতি সভা করে নেতৃবৃন্দ। সভায় সভাপতিত্ব করেন চন্দ্রীমা থানা ছাত্রদলের আহ্বায়ক আবুল কালাম আজাদ তপন। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান জনি। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আকবর আলী জ্যাকি।
চন্দ্রিমা থানা ছাত্রদলের সদস্য সচিব আরিফ সরকার রাব্বির সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মুর্ত্তযা ফামিন ও সাংগঠনিক সম্পাদক খন্দকার মাকসুদুর রহমান সৌরভ। এছাড়া ছিলেন চন্দ্রীমা থানা ছাত্রদলের আহবায়ক কাউসার আহম্মেদ, মেরাজুল ইসলাম মেরাজ, গোলাম আরিফ রিমন, জুবায়ের আহম্মেদ ও নাহিদুল ইসলাম নাহিদসহ চন্দ্রীমা থানা ছাত্রদলের সদস্য বৃন্দ, অধিনস্থ ওয়ার্ড সমূহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সভা শেষে সমাবেশ সফল করতে শালবাগান বাজার হতে রেলগেট পর্যন্ত প্রচার মিছিল ও লিফলেট বিতরণ করেন।