বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময়

গণসমাবেশ সফল করতে প্রস্তুতি ও তারেক জিয়ার প্রজন্ম দলের পরিচিতি সভ

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২
  • ৫২১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: জাতীয়তাবাদী তারেক জিয়ার প্রজন্ম দল রাজশাহী জেলা ও মহানগরের আয়োজনে আগামী ৩ ডিসেম্বর রাজশাহী বিভাগীয় গণসমাবেশ সফল করা ও নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রাজশাহী জেলা তারেক জিয়ার প্রজন্ম দলের সভাপতি আবুল কালাম আজাদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপি’র সদস্য সচিব বিশ্বনাথ সরকার। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাবেক এমপি মহিলা দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি জাহান পান্না।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক ও আহবায়ক কমিটির সদস্য গোলাম মোস্তফা মামুন ও তারেক জিয়ার প্রজন্ম দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি ও রাজশাহী জেলা তাঁতী দলের আহ্বায়ক কুতুব উদ্দিন বাদশা।
রাজশাহী জেলা তারেক জিয়ার প্রজন্ম দলের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম চুন্নু ও রাজশাহী মহানগর তারেক জিয়ার প্রজন্ম দলের সম্রাট এর সঞ্চালনায় সভায় আরো উপস্থিত ছিলেন রাজশাহী জেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি ফরিদা পারভীন , সাধারণ সম্পাদক সৈয়দা রোমেনা হোসেন, সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী জেলা তারেক জিয়ার প্রজন্ম দলের মহিলা বিষয়ক সম্পাদক রত্না বেগম, ও মহানগর তারেক জিয়ার প্রজন্ম দলের সাধারণ সম্পাদক সিয়ামসহ জেলা ও মহানগরীর বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin