বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময়

গণসমাবেশ সফল করতে বোয়ালিয়া থানা বিএনপি’র প্রস্তুতিমূলক সভা

  • প্রকাশ সময় মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০২২
  • ৫১৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: আগামী ৩ ডিসেম্বর রাজশাহী বিভাগীয় গনসমাবেশ অনুষ্ঠিত হবে। বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফেরত আনা, ফ্যাসিস্ট ও অবৈধ সরকারের কবল থেকে দেশের জনগণকে বাঁচাতে, গণতন্ত্র পূণরুদ্ধার, বিদ্যুতে ঘন ঘন লোডসেডিং, জ্বালানী ও ভোজ্য তেলসহ নিত্যপন্যের অসহনীয় মূল্যবৃদ্ধি এবং খুন, গুম এর প্রতিবাদে এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধিনে আগামী সংসদ নির্বাচনের দাবীতে এই গণসমাবেশ অনুষ্ঠিত হবে।

এই গণসমাবেশ সফল করার লক্ষ্যে মঙ্গলবার বাদ মাগরিব নগরীর মালোপাড়াস্থ বিএনপি কার্যালয়ে বোয়ালিয়া থানা বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। মহানগর বিএনপি’র সদস্য হসরত মোহানীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপি’র আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপি’র যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন, ওয়ালিউল হক রানা, শফিকুল ইসলাম শাফিক, বজলুল হক মন্টু ও জয়নুল আবেদীন শিবলী।

মহানগর বিএনপি’র সদস্য আরিফুল শেক বনির সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন মহানগর বিএনপি’র সদস্য টনি, আলাউদ্দিন, মোহাইমেনুল ইসলাম বিপুল, বিএনপি নেতা টাইসার, ১১নং ওয়ার্ড বিএনপি নেতা সেকেন্দার, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান জনি, মহানগর ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকবর আলী জ্যাকি, বোয়ালিয়া থানা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সজিব।

প্রধান অতিথি বলেন, আগামী তিন ডিসেম্বর বিএনপি’র রাজশাহী বিভাগীয় সম্মেলন নিয়ে গভীর ষড়যন্ত্র শুরু করেছে এই অবৈধ সরকার ও তার পেটয়া বাহিনী। এই ষড়যন্ত্রকারীদের উস্ককানীতে পা না দেয়ার জন্য নেতাকর্মীদের আহ্বান জানান তিনি। তিনি আরো বলেন, রাজশাহীর গণসমাবেশকে শুধু সমাবেশ নয় জনসমুদ্রে পরিণত করতে সকল বাধা ও ষড়যন্ত্র অতিক্রম করে যথা সময়ে সমাবেশস্থলে উপস্থিত হওয়ার জন্য নেতাকর্মীদের পরামর্শ দেন তিনি।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin