বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময়

গণসমাবেশ সফল করতে মহানগর বিএনপি’র প্রচারনামূলক লিফলেট বিতরণ

  • প্রকাশ সময় মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২
  • ৪৯৬ বার দেখা হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক: আগামী ৩ডিসেম্বর রাজশাহী বিভাগীয় গণসমাবেশ অনুষ্ঠিত হবে। এই সমাবেশ সফল করতে মঙ্গলবার সকাল ১০টার দিকে রাজশাহী মহানগর বিএনপি’র আয়োজনে প্রচারণামূলক লিফলেট বিতরণ করা হয়। নেতৃবৃন্দ নগরীর স্যান্ডেলপট্টি, ও গ্রেটার সাহেব বাজার এবং জিরো পয়েন্ট এলাকায় এই লিফলেট বিতরণ করেন।

লিফলেট বিতরণ কালে রাজশাহী মহানগর বিএনপি’র আহ্বায়ক বীরমুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী এশা বলেন, আগামী মাসের ৩ তারিখ বিদ্যুতের লোডশেডি, জ্বালানি ও ভোজ্য তেলসহ নিত্য পণ্য মূল্য বৃদ্ধি, পুলিশের গুলিতে দেশব্যাপী বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতা কর্মীদের হত্যার প্রতিবাদ, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার দাবিতে ঐতিহাসিক মাদ্রাসা মাঠে গণ সমাবেশ অনুষ্ঠিত হবে।

এই গণসমাবেশকে জনসমুদ্রে পরিণত করতে এই লিফলেট বিতরণ শুরু করা হয়েছে। এ কর্মসূচী মাসব্যাপি চলমান থাকবে বলে জানান তিনি। ফ্যাসিস্ট ও বিনা ভোটের সরকারের কবল থেকে দেশ ও জাতীকে রক্ষা অর্থনৈতিক মুক্তির এবং সরকার পতনের আন্দোলনকে চুড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়ার লক্ষে সকল বাধা অতিক্রম করে সময়মত সমাবেশস্থলে উপস্থিত হওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানান এশা।

লিফলেট বিতরনের সময় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শাফিক, বজলুল হক মন্টু, সদস্য আরিফুল শেখ বনি ও মহানগর মৎস্যজীবি দলের আহ্বায়ক নাজমুল হক বাবলুসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের অন্যান্য নেতাকর্মী।
এদিকে আলাদাভাবে একই কার্যক্রম পরিচালনা করেন মহানগর বিএনপি’র সদস্য সচিব মামুনুর রশিদ মামুন। তিনি সমবায় মার্কেট, সোনাদিঘী মোড় এবং জিরোপয়েন্বট এলাকায় লিফলেট বিতরণ করেন। এ সময়ে উপস্থিত ছিলেন মহানগর আহ্বায়ক কমিিটর সদস্য নজরুল ইসলাম, মহানগর জাসাস এর সদস্য সচিব সেলিম রেজা ও মহানগর কৃষকদলে আহ্বায়ক শরিফুজ্জামান শামীম উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin