নিজস্ব প্রতিবেদক: আগামী ৩ ডিসেম্বর রাজশাহী বিভাগীয় গণসমাবেশ অনুষ্ঠিত হবে। এই সমাবেশ সফল করার করতে শুক্রবার বাদ মাগবির রাজশাহী মহানগর ছাত্রদলের অন্তর্ভুক্ত রাজপাড়া থানা ছাত্রদলের উদ্দ্যোগে রাজপাড়া থানা দলীয় কার্যালয়ে প্রস্তুতি সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন রাজপাড়া থানা ছাত্রদলের আহবায়ক রায়হানুল ইসলাম রাতুল। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান জনি। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আকবর আলী জ্যাকি।
বিশেষ অতিথি হিসেব উপস্থিত ছিলেন মহানগর ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি মুর্ত্তযা ফামিন ও সাংগঠনিক সম্পাদক খন্দকার মাকসুদুর রহমান সৌরভ। উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর ছাত্রদলের সহ-সভাপতি শফিক মাহমুদ তন্ময়, যুগ্ম সম্পাদক সৈকত পারভেজ ও প্রচার সম্পাদক সৈকত। আরো উপস্থিত ছিলেন রাজপাড়া থানা ছাত্রদলের যুগ্ম আহবায়ক সাব্বির রহমান, বিজয়, কিরন, তুসার নয়নসহ অধিনস্থ ওয়ার্ড সমূহের ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। প্রস্তুতি সভা শেষে সমাবেশ সফল করতে রাজপাড়া থানা দলীয় কার্যালয় থেকে কোর্ট স্টেশন এলাকায় প্রচার মিছিল ও লিফলেট বিতরণ করা হয়।