বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময়

গণসমাবেশ সফল করতে রাজশাহীর পবা উপজেলা বিএনপি’র প্রস্তুতিমূলক সভা

  • প্রকাশ সময় সোমবার, ৩১ অক্টোবর, ২০২২
  • ৫৩২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: আগামী ৩ ডিসেম্বর রাজশাহী বিভাগীয় গনসমাবেশ অনুষ্ঠিত হবে। বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফেরত আনা, ফ্যাসিস্ট ও অবৈধ সরকারের কবল থেকে দেশের জনগণকে বাঁচাতে, গণতন্ত্র পূণরুদ্ধার, বিদ্যুতে ঘন ঘন লোডসেডিং, জ্বালানী ও ভোজ্য তেলসহ নিত্যপন্যের অসহনীয় মূল্যবৃদ্ধি প্রতিবাদে এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধিনে আগামী সংসদ নির্বাচনের দাবীতে এই গণসমাবেশ অনুষ্ঠিত হবে।

এই গণসমাবেশ সফল করার লক্ষ্যে সোমবার বিকেলে নগরীর মালোপাড়াস্থ বিএনপি দলীয় কার্যালয়ে পবা উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পবা উপজেলা বিএনপি’র আহ্বায়ক সেলিম রেজা বাচ্চু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপি’র আহ্বায়ক আবু সাঈদ চাঁদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম মার্শাল, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপি’র সদস্য এডভোকেট মতিউর রহমান মন্টু ও রাজশাহী জেলা বিএনপি’র সদস্য সচিব অধ্যাপক বিশ্বনাথ সরকার।

উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সদস্য রোকনুজ্জামান আলম, অধ্যাপক আব্দুর রাজ্জাক, রায়হানুল আলম রায়হান, গোলাম মোস্তফা মামুন, শাহজাহান আলী, আলী হোসেন, শাহাদত হোসেন হাবিব, দামকুড়া ইউনিয়ন বিএনপি’র সদস্য সচিব নওশাদ আলী, দর্শনপাড়া ইউনিয়নের আহ্বায়ক আব্দুস সালাম, হড়গ্রাম ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক সোহেল রানা, হরিয়ান ইউনিয়নের সদস্য সচিব বাদশা মিয়াসহ পবা উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের বিভিন্ন ইউনিয়র, থানা, পৌরসভা ও ওয়ার্ড পর্যায়ের আহ্বায়ক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সদস্য সচিবসহ অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি বলেন, এই সরকারের ক্ষমতায় থাকার দিন শেষ। ভয়ে এখন সরকারের মন্ত্রী ও সংসদ সদস্যরা আবল তাবল বকতে শুরু করেছে। তারা জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে সভায় বিএনপি থেকে বেশী লোকের জমায়েত করার ঘোষনা দিয়ে টাকা ও গাড়ি পাঠিয়ে জেলা সম্মেলনে লোক আনতে পারছেনা। বাংলাদেশের জনগণ এতটাই তাদের ঘৃনা করছে। অথচ বিএনপি’র সকল সভা, গণজমায়েত ও গণসমাবেশ শুরু তিনদিন পূর্বে সকল প্রকার যানবাহ বন্ধ দিচ্ছে। পথে পথে আওয়ামী পুলিশলীগ ও আওয়ামী, যুবলীগ, ছাত্রলীগসহ অন্যান্য লীগের সন্ত্রাসীরা গণসমাবেশ আসতে বাধা ও মারপিট করছে।

তিনি বলেন, এত বাধা সত্ত্বেও জনগণ দুরদুরান্ত থেকে বাইসাইকেল, মোটর সাইকেল ও পায়ে হেটে মুড়ি, কলা পাউরুটি বেধে সমাবেশ স্থলে হাজির হয়ে এই অবৈধ সরকারের চোখ রাঙানীকে কৃদ্ধাঙ্গুল দেখিয়েছে। আগামী ৩ ডিসেম্বর রাজশাহীর গণসমাবেশ জনসমুদ্রে পরিণত করতে সকল বাধা উপেক্ষা করে সময়মত সভাস্থলে আসার আহ্বান জানান তিনি। সেইসাথে যেখানেই বাধা সেখানেই প্রতিরোধ করার পরামর্শ দিয়ে বক্তব্য শেষ করে প্রধান অতিথি।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin