নিজস্ব প্রতিবেদক: আগামী ৩ ডিসেম্বর রাজশাহী বিভাগীয় গণসমাবেশ অনুষ্ঠিত হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তি, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সকল মিথ্যা মামলা প্রত্যাহার এবং চাল, ডাল, তেল, গ্যাস, বিদ্যুৎ, সারসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি, দূর্নীতি-দু:শাসন, গুম, খুন, বিচার বহির্ভূত হত্যাকান্ড, নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবী ও আওয়ামী সন্ত্রাসীদের গুলিতে নিহত শহীদ নূরে আলম, তানু ভূইয়া, আব্দুর রহিম, শাওন প্রধান, শহিদুল ইসলাম শাওন, আব্দুল আলিম এবং নয়ন মিয়ার রক্তের ঋণ শোধের প্রত্যয়ে এই বিভাগীয় গণসমাবেশ অনুষ্ঠিত হবে। এই গণসামবেশ সফল করার লক্ষ্যে বুধবার রাজশাহী মহানগর বিএনপি’র সাংগঠনিক ২নং ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ২নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সভাপতি মাহবুব সাঈদ টুকু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা, সাবেক মেয়র ও সংসদ সদস্য জননেতা মিজানুর রহমান মিনু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজপাড়া থানা বিএনপি’র সাবেক সাধারণ আলী হোসেন, সাংগঠনিক সম্পাদক মুরাদ পারভেজ পিন্টু, ৩নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সভাপতি ওয়াজির উজির, ১নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক শামিম রেজা।
আরো উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মীর তারেক খালেদ, মহিলা দল রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক অধ্যক্ষ সকিনা খাতুন, সহ-সভাপতি নুরজাহান বেগম, যগ্ম সাধারণ নাসিরা খানম ও রাজাপাড়া থানা ছাত্রদলের সভাপতি রাতুলসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের অন্যান্য নেতাকর্মীবৃন্দ। সভা সঞ্চালনা করেন ২নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম মাইনুল।
প্রধান অতিথি উপস্থিত ও আশে পাশের সবাইকে নিয়ে সময়মত মাঠে উপস্থিত হওয়ার আহ্বান জানান।