নিজস্ব প্রতিবেদক: সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং গুজব প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রোববার সকালে জেলা তথ্য অফিসের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আব্দুল জলিল।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, গুজব রোধে সকলকেই সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। সকল শ্রেণী পেশার মানুষকে গুজবের বিষয়ে সর্তক থাকতে হবে। সকল ধরনের ধর্মীয়, সমাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানসুমহে গুজব বন্ধে এগিয়ে আসতে হবে। জেলা প্রশাসন গুজব প্রতিরোধে সব সময় সচেষ্ট ও সজাগ রয়েছে বলে উল্লেখ করেন তিনি।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন, বিপিএম(বার)। সভায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং গুজব প্রতিরোধে সচেতনতা বিষয়ে স্বাগত বক্তব্য দেন জেলা তথ্য অফিসের পরিচালক মোহা: ফরহাদ হোসেন। এছাড়াও আলোচনা সভায় স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী, ইমাম ও সাংবাদিকসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশগ্রহণ করেন।