মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩

গোদাগাড়ীতে কারিতাস’র আন্তর্জাতিক প্রবীণ দিবস পালন

  • প্রকাশ সময় রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ১৯৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক:‘একদিন তুমি পৃথিবী গড়েছো, আজ আমি স্বপ্নগড়বো, সযন্তে তোমায় রাখবো আগলে’ এই প্রতিপাদ্য বিষয়ে নিয়ে রাজশাহীর গোদাগাড়ীতে কারিতাস বাংলাদেশ এসডিডিবি প্রকল্পের আয়োজনে ৩৫তম আন্তির্জাতিক প্রবীন দিবস উপলক্ষে আলোচান সভা ও র‌্যালি করা হয়।

রোববার সকাল ১০টায় রাজাবাড়ি হাট প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজাবাড়ী হাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিয়ার রহমান। সভাপতিত্ব করেন দেওপাড়া উন্নয়ন কমিটির সভাপতি আমানউল্লাহ।

কারিতাস দেওপাড়া ইউনিয়ন এসডিডিবি প্রকল্পের স্বেচ্ছাসেবক সিতারাম সরেন এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজাবাড়ি হাট জামে মসজিদের ইমাম মুস্তাকিন, খরচাকা উন্নয়ন কমিটির সভাপতি দিপালী রানী, গোদাগাড়ী উপজেলা সমাজ সেবা কার্যালয়ে প্রতিনিধি আব্দুল জলিল মিয়া ও নিমঘুটু উন্নয়ন কমিটির সভাপতি ডমিনিক। এছাড়াও অনুষ্ঠানে শতাধিক প্রবীণ নারী-পুুরুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্যে সভাপতি বলেন, প্রবীণ ব্যক্তিদের অবহেলা নয়, যথাযথ সম্মানের সাথে তাদের রাখতে হবে। কারণ তাদের মাধ্যমেই আমরা পৃথিবীতে এসেছি। তিনি বলেন, প্রবীণ ব্যক্তিদের জন্য সরকারীভাবে ভাতা প্রদান করা হয়। কোন প্রবীণ ব্যক্তি এই ভাতা না পেলে দ্রুত তাদের সাথে যোগাযোগ করার পরামর্শ দেন। বক্তব্য শেষে তিনি এই অনুষ্ঠানের উদ্ধোধন ঘোষনা করেন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, আজ যারা যুবক, তারাই একদিন প্রবীণ হবে। এজন্য প্রবীণদের সাথে খারাপ আচরণ করার পূর্বে নিজের অবস্থা এবং অবস্থান বিচার করতে হবে। কারণ এখন প্রবীণদের সাথে খারাপ আচরণ করলে ভবিষ্যতে নিজেকেও একই আচরণ পেতে হবে বলে উল্লেখ করেন তিনি।

প্রবীণদের শিক্ষক উপাধী দিয়ে তিনি বলেন, পরিবারের সদস্যদের সাথে ভাল আচরণ করতে হবে। শিশুদের সালাম ও নৈতিকতা শিক্ষা দিতে হবে। তাহলে ঐ শিশু বড় হলে প্রবীণদের ভালবাসবে বলে জানান তিনি। আলোচনা শেষে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালি নিয়ে রাজাবাড়ীর বিভিন্ন সড়ক প্রদিক্ষণ করে সভাস্থলে গিয়ে শেষ করা হয়।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin