মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩

গোদাগাড়ীতে কারিতাস’র আন্তর্জাতিক প্রবীণ দিবস পালন

  • প্রকাশ সময় সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ২১১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক:‘একদিন তুমি পৃথিবী গড়েছো, আজ আমি স্বপ্নগড়বো, সযন্তে তোমায় রাখবো আগলে’ এই প্রতিপাদ্য বিষয়ে নিয়ে রাজশাহীর গোদাগাড়ীর পাকড়ী ইউনিয়নে কারিতাস বাংলাদেশ এসডিডিবি প্রকল্পের আয়োজনে ৩৫তম আন্তর্জাতিক প্রবীন দিবস উপলক্ষে আলোচনা সভা, র‌্যালি, ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়। সোমবার সকাল ১০টায় পাকড়ীর গোপালপুর গুচ্ছগ্রাম পুকুরপাড়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ললিতনগর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ বদিউজ্জামান। সভাপতিত্ব করেন পাকড়ী ইউনিয়ন উন্নয়ন কমিটির সভাপতি নাসির উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা সমাজসেবা কার্যালয়ে সহকারী সমাজসেবা অফিসার রেজাউল হক, এসডিডিবি প্রকল্পের টিপিও আগস্টিন রাতিয়া, কারিতাস গোদাগাড়ীর এরিয়া ম্যানেজার মোজাম্মেল হক। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন এসডিডিবি প্রকল্পের এনিমেটর দাউদ চঁড়ে। এছাড়াও অনুষ্ঠানে শতাধিক প্রবীণ নারী-পুুরুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, প্রবীণ ব্যক্তিরা সমাজের বোঝা নয়। তারা আমাদের পরিবারের একজন গুরুত্বপূর্ন সদস্য। কারন তাদের মাধ্যমেই আমরা পৃথিবীতে এসেছি। শুধু তাইনয় আমরা তাদের নিকট হতে জীবন চলার অনেক কিছুৃ শিখেছি। সে অর্থে তারা আমাদের শিক্ষা গুরু। এজন্য প্রবীণ ব্যক্তিদের সর্বদা সম্মানের সাথে দেখার আহ্বান জানান তিনি। সেইসাথে যে সকল প্রবীণ ব্যক্তিরা এখনো সরকারী ভাতা এর কার্ড পাননি তাদের দ্রুত অনলাইন করে তার সাথে দেখা করার আহ্বান জানান তিনি। বক্তব্য শেষে ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin