বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা

গোদাগাড়ীতে মাদক ও বাল্যবিয়ে বিরোধী কর্মশালা

  • প্রকাশ সময় রবিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৮৫ বার দেখা হয়েছে

বিশেষ প্রতিনিধি: প্রতিবেদক: করোনা পরবর্তী সময়ে ক্ষুদ্র জাতিসত্তার মানুষদের মধ্যে বেড়েছে মাদক ও বাল্যবিয়ের হার। এ সমস্যা দূরীকরনে সামাজিক সচেতনতা বাড়াতে এবং যথাসময়ে আইনের আশ্রয় নেওয়ার আহ্বান জানিয়ে মাদক ও বাল্য বিবাহ বিরোধী কর্মশালা অনুষ্ঠিত হয়। রোববার দুপুর বারটার দিকে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মোহনপুর ইউনিয়নের বাবুডাইং গ্রামে এবং বিকেল ৪টায় চাঁপাইনবাবগঞ্জ সদরের ফিল্টিপাড়া গ্রামে কোল ক্ষুদ্র জাতিসত্তার বিভিন্ন বয়সী জনগণকে নিয়ে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। ন্যাশনাল এজেন্সি ফর গ্রীণ রেজুলেশন, সামার ইনস্টিটিউট অব লেংগুইস্টিকের (এসআইএল) এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর সহযোগিতায় জেনারেশন নেক্সট গ্রুপ বাংলাদেশ কোল যুব উন্নয়ন সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত কর্মশালায় অংশ নেয় দেড়শতাধিক বাবুডাইং কোল সম্প্রদায় ও বাঙালি শিক্ষার্থীরা।

গ্রাম্য মোড়ল কার্তিক কোল টুডুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাবুুডাইং আলোর পাঠশালার প্রধান শিক্ষক আলী উজ্জামান নূর, কোল নারী নেত্রী কোকিলা মার্ডি, ফুরকুনি মার্ডি, এনএজিআর এর প্রোগ্রাম অফিসার প্রদীপ হেমব্রম, এসআইএল রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জের এরিয়া ম্যানেজার নিকোলাস মুর্মু, বাংলাদেশ কোল যুব উন্নয়ন সংগঠন, চাঁপাইনবাবগঞ্জের সহ-সভাপতি নির্মল কোল সরেন।

কর্মশালায় বক্তারা বলেন, বর্তমানে এ অঞ্চলে কোল ক্ষুদ্র জাতিসত্তা ও বাঙালিদের মধ্যে বাল্যবিয়ের হার বেড়েছে। কোলদের মধ্যে বেড়েছে মাদক (চুয়ানি) সেবনের হার। বাবা-মায়ের সম্মতি না থাকলেও অনেক কিশোর-কিশোরী বাড়ি থেকে পালিয়ে বিয়ে করছে। এতে পরিবারের সদস্যসহ গ্রাম্য মোড়লেরাও বিব্রতকর পরিস্থিতিতে পড়ছে। তাই কিশোর-কিশোরীদের এ ব্যাপারে সচেতন হতে হবে। পাশাপাশি কোল পুরুষদের মধ্যে বেড়েছে অতিরিক্তহারে নেশা সেবন। ফলে পরিবারের নানা সমস্যার সৃষ্টি হচ্ছে।

এসকল সমস্যা কাটিয়ে উঠতে সকলকে সচেতন হতে হবে। সামাজিক নিয়ম-কানুনের কঠোর প্রয়োগ করতে হবে। আইনের আশ্রয় নিতে হবে। আইনের যথাযথ প্রয়োগ ও সামাজিক সচেতনতার মাধ্যমে এ সমস্যার সমাধান করা সম্ভব। এজন্য সকল স্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। সেইসাথে বাল্যবিবাহ ও মাদক রুখতে প্রশাসনকে সময়মতো জানাতে হবে বলে উল্লেখ করেন তিনি।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin