বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

গোদাগাড়ীর পাকড়ী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের বিদায়, নবীনবরণ ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

  • প্রকাশ সময় সোমবার, ২০ মার্চ, ২০২৩
  • ৫৩০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর গোদাগাড়ীর পাকড়ী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের আয়োজনে ২০২৩ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, নবীনবরণ ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। সোমবার সকালে অত্র বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাকড়ী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সভাপতি মোস্তাক আহমেদ (রিপন)। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাকড়ী ইউপি চেয়ারম্যান জালাল উদ্দিন মাস্টার।

আরো উপস্থিত ছিলেন পাকড়ী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম আক্তার রেজভী ও পাকড়ী ইউপি ৪নং ওয়ার্ড সদস্য গোলাম রাব্বানী। এছাড়াও অত্র বিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, ম্যানেজিং কমিটির অনান্য সদস্য ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, লেখাপড়া হচ্ছে একজন প্রকৃত মানুষ গড়ে ওঠার মূল হাতিয়ার। একজন শিশু যদি ছোটবেলা থেকে লেখাপড়া করে প্রকৃত মানুষ হয়ে উঠতে পারে, তাহলে সে পরিবার, সমাজ তথা দেশের উন্নয়নে এগিয়ে আসবে বলে উল্লেখ করেন তিনি। বিদায়ী ও নবীনদের উদ্দেশ্যে তিনি বলেন, কয়েকদিন পরেই শুরু হবে এস.এস.সি পরীক্ষা। এই পরীক্ষা হচ্ছে জীবনের প্রথম ধাপ। এই ধাপে ভাল ফলাফল করতে পারলে আগামীতেও ভাল আসা করা যাবে উল্লেখ করে মাথা ঠান্ডা রেখে পরীক্ষা দেয়ার পরামর্শ দেন তিনি।

তিনি আরো বলেন, খেলাধুলা যেমন শরীর গঠনে কাজে লাগে তেমনি একজন মননশীল ব্যক্তি হিসেবে গড়ে উঠতে সহায়তা করে। সেজন্য লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা করার জন্য শিক্ষার্থীদের আহ্বান জানান প্রধান অতিথি। বক্তব্য শেষে বিদায়ী শিক্ষার্থী ও প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে তিনিসহ অন্যান্য অতিথিবৃন্দ মিলে পুরস্কার বিরতণ করেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin