নিজস্ব প্রতিবেদক: গোদাগাড়ী উপজেলা আদিবাসী সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়। গতকাল বিকেল ৪ টায় কাকনহাট সিসিবিভিও অফিসে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সমন্বয় কমিটির সভাপতি বেনজামিন টুডু। সভায় গোদাগাড়ী উপজেলায় বসবাসরত বিভিন্ন আদিবাসী সম্প্রদায়ের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। সভায় আদিবাসী অধিকার, শিক্ষা, ক্রিড়া, সংস্কৃতি, চাকরি, সরকারি, বেসরকারি সেবার আওতায় আদিবাসীদের অন্তর্ভুক্তকরণ আদিবাসী সমাজ থেকে নেশা দূরীকরণসহ, আদিবাসী গ্রামে মদ চূয়ানি তৈরি ও বেচাকেনা বন্ধে করণীয় বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
সভায় উপস্থিত ছিলেন সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক সুকুমার লাকড়া, গোড়ায়েত প্রধান মলিন সরদার, মুন্ডা প্রধান জিতেন মুন্ডা, মাহালী প্রধান সিষ্টি বারে, সাওতাল পারগানা বাইসি সেক্রেটারি দিনেশ হাঁসদা, রক্ষাগোলা গ্রাম উন্নয়ন সমন্বয় কমিটির সভাপতি সুধীরসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।