বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

গোদাগাড়ী পৌর ও উপজেলা শ্রমিক দলের মে দিবস পালন

  • প্রকাশ সময় মঙ্গলবার, ২ মে, ২০২৩
  • ২৭৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ‘শ্রমিক-মালিক ঐক্য গড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তবাদী শ্রমিক দল গোদাগাড়ী পৌর ও উপজেলা শাখার আয়োজনে মে দিবস পালিত হয়। সোমবার বিকেল ৪টায় পৌর ও উপজেলা বিএনপি নেতৃবৃন্দ র‌্যালি করেন। র‌্যালি শেষে দলীয় কার্যালয় প্রাঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগম খালেদা জিয়ার সাবেক সামরিক সচিব অবসরপ্রাপ্ত মেজর জেনারেল শরীফ উদ্দিন।

শ্রমিক দল গোদাগাড়ী উপজেলা শাখার সভাপতি মোস্তাফিজুর রহমান স্বাধীন এর সভাপতিত্বে এবং গোদাগাড়ী পৌর শাখার সাধারণ সম্পাদক ইউসুফ আলীর সঞ্চালনায় সভায় প্রধান অলোচক হিসেবে উপস্থিত ছিলেন জিয়া পরিষদ রাজশাহী জেলা শাখার সভাপতি প্রফেসর ড. গোলাম আরিফ, আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জিয়া পরিষদ রাজশাহী জেলা শাখার সহ-সভাপতি প্রফেসর ড.পারভেজ আযহারুল হক প্রিন্স।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপি’র সদস্য রায়হানুল আলম রায়হান, সদর উদ্দিন ও জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম তোতা। এছাড়াও জিয়া পরিষদ রাজশাহী জেলা শাখার সহ-সভাপতি প্রভাষক আব্দুল মালেক, বিএনপি গোদাগাড়ী পৌর শাখার সাবেক আহ্বায়ক আলহাজ¦ মেসের আলী মাস্টার, গোদাগাড়ী পৌর সাবেক মেয়র ও সাধারণ সম্পাদক আনারুল ইসলাম চৌধুরী ও পৌর যুবদলের আহ্বায়ক মাহবুবুর রহমান। এছাড়া বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি মে দিবসের তাৎপর্য তুলে ধরেন। সেইসাথে বিএনপি’র দশ তফা তুলে ধরে আন্দোলনের জন্য সর্বদা প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin