সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

গোদাগাড়ীতে ক্ষৃদ্র নৃগোষ্ঠী কোল সম্প্রদায়ের মতবিনিময় ও আলোচনা সভা

  • প্রকাশ সময় রবিবার, ১২ ডিসেম্বর, ২০২১
  • ৩৯০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: জাতির পিাত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্ম শতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্নজয়ন্তীতে ক্ষুদ্র নৃগোষ্ঠির কোল সম্প্রদায়ের উৎসব, অনুষ্ঠান এবং সামাজিক সচেতনতা শীর্ষক মতবিনিময়, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গতকাল গোদাগাড়ীর বাবুডাইং আদিবাসী আলোর পাঠশালা মাঠে আয়োজিত, রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠির কালচারাল একাডেমি, এসআইএল বাংলাদেশ ও ন্যাশনাল এজেন্সি ফর গ্রীণ রেজুলেশন (এনএজিআর) আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা জানে আলম।

রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠির কালচারাল একাডেমির গবেষণা কর্মকর্তা বেনজামিন টুডু এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন একাডেমির নির্বাহী পরিষদ সদস্য যোগেন্দ্রনাথ সরেন, চিত্তরঞ্জন সরদার, সুসেন কুমার স্যামদুয়ার ও কলেস্তিনা হাসদা, এসআইএ বাংলাদেশের প্রোগ্রাম কো-অর্ডিনেটর নিকোলাস হাঁসদা, এনএজিআর সংস্থার প্রোগ্রাম কো-অর্ডিনেটর সামসন সরেন ও প্রথম আলো পাঠশালার প্রধান শিক্ষকসহ কোল জনগোষ্ঠীর নেতৃবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন একাডেমির সংগীত প্রশিক্ষক মানুয়েল সরেন।

অনুষ্ঠানে কোল সম্প্রদায়ের সংস্কৃতি তুলে ধরে বিভিন্ন ধরনের নাচ পরিবেশন করা হয়। সেইসাথে কোল সম্প্রদায়ে ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরেন উপস্থিত অতিথিবৃন্দ। আলোচনা শেষে কোল সম্প্রদায়ের শিল্পিদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin