নিজস্ব প্রতিবেদক: মোকতার হোসেনকে আহ্বায়ক ও তৌহিদুল ইসলামকে সদস্য সচিব করে রাজশাহীর গোদাগাড়ীর পাকড়ী ইউনিয়ন কৃষক লীগের ৪১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষনা করা হয়। নগরীর কৃষকলীগ কার্যালয়ে গতকাল সন্ধ্যায় এ লক্ষে সভা অনুষ্ঠিত হয়। সভায় কৃষক লীগ গোদাগাড়ী উপজেলা শাখার আহ্বায়ক আব্দুল মান্নান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষকলীগ রাজশাহী জেলা শাখার আহ্বায়ক অধ্যক্ষ তাজবুল ইসলাম। সদস্য সচিব শফিউল করিম এর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা কৃষক লীগের সদস্য মফিজুল ইসলাম।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান ও আবু তাহের, সদস্য আলাউদ্দীন, বিমল বাস্কী, সুফল হাঁসদা, মাসুদ রানা, সওদাগর কর্মকার, স্বাধীন আলী, শামসুল হোদা, এজিকিয়েল মার্ডি, শামিমুল ইসলাম, নেস মোহাম্মদ, স্বপন আলী, সাদেকুল ইসলাম, আলমগীর আলী, জয়নাল আবেদীন, লুইস হাঁসদা, আব্দুর রাজ্জাক, তোফাজ্জল কাজী, মুসলিম, বিচিত্র কর্মকার, জসিমুদ্দিন, ফ্রান্সিস মাঝি, মতিউর রহমান, আব্দুল লতিব, নুরুল হুদা, মুস্তাকিম, আফাজ উদ্দিন, জসিম আলী, যোসেফ হেম্ব্রম, আব্দুল বারি, মিজানুর রহমান, বাদল চন্দ্র দাস, মাহাতাব উদ্দীন, আলমগীর কবির, রফিকুল ইসলাম, বদর আলী, দুরুর হুদা ও রাকিব আলী।