বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময়

চাঁপাইনবাবগঞ্জে নর্থ বেঙ্গল কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল সোসাইটি’র সাধারণ সভা

  • প্রকাশ সময় শনিবার, ৫ নভেম্বর, ২০২২
  • ৫০৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ কিন্ডারগার্টেন শিক্ষাবোর্ড এর আওতায় চাপাইনবাবগঞ্জে নর্থ বেঙ্গল কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল সোসাইটিভূক্ত চাপাই জেলার কিন্ডারগার্টেন পরিচালকগণের সমন্বয়ে সাধারণ সভা ও মতবিনিমিয় সভা অনুষ্ঠিত হয়। চাঁপাইনবাবগঞ্জের স্বপ্নিল কমিউনটি সেন্টারে শনিবার দিনব্যাপি কর্মসূচীতে সভাপতিত্ব করেন নর্থ বেঙ্গল কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল সোসাইটি চাপাইনবাবগঞ্জ শাখার আহ্বায়ক মতিউর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনবিকেপিএসএস এর সভাপতি আবু তালেব।

নর্থ বেঙ্গল কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল সোসাইটির আয়োজনে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন এনবিকেপিএসএস মহাসচিব ও বাংলাদেশ কিন্ডারগার্টেন শিক্ষাবোর্ড এর চেয়ারম্যান অধ্যক্ষ মোহাম্মদ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ বেঙ্গল কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল সোসাইটির সিনিয়র সহ-সভাপতি শাহ মাহবুবুর রহমান, এনবিকেপিএসএস রাজশাহী বিভাগের আহ্বায়ক গোলাম সারওয়ার স্বপন ও সদস্য সচিব ইয়াকুব আলী, শিক্ষা সচিব খায়রুল আলম। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন এনবিকেপিএসএস চাপাইনবাবড়ঞ্জ শাখার সদস্য সচিব সচিব নুরুল ইসলাম।

এছাড়াও নর্থ বেঙ্গল কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল সোসাইটি রাজশাহী মহানগরের সিনিয়র সহ-সভাপতি গোলাম কিবরিয়া, এনবিকেপিএসএস রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক ফারুক হোসেন ও অর্থ সচিব আলমগীর হোসেন, নির্বাহী সদস্য ফুলনাহার মিষ্টিসহ অন্যান্য পরিচালক ও প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

কেন্দ্রীয় মহাসচিব তাঁর বক্তব্যে বলেন, শিক্ষার মান উন্নয়নের জন্য সরকারী অর্থায়নে ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ব্যবস্থাপনায় স্বল্প মেয়াদি কিণ্ডারগার্টেন শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা করলে শিক্ষার মানন্নোয়ে সহায়ক ভূমিকা রাখবে বলে উল্লেখ করেন তিনি। সেইসাথে সহজশর্তে শিক্ষা প্রতিষ্ঠানের নিবন্ধনের ব্যবস্থা করার দাবী জানান তিনি।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin