বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা

চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিবাহ ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে সচেতনতামূলক গম্ভীরা

  • প্রকাশ সময় সোমবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৮৪ বার দেখা হয়েছে

বিশেষ প্রতিনিধি: ঐতিহ্যবাহী গম্ভীরার মাধ্যমে সচেতন করার চেষ্টা করা হচ্ছে বাল্যবিবাহ ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে। সোমবার বিকেল ৪টায় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আমনুরা বালিকা উচ্চ বিদ্যালয়ে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর ষ্ট্রেনদেনিং সোস্যাল এন্ড বিহেভিওর চেঞ্জ (এসএসবিসি) প্রকল্পের আয়োজনে বাল্য বিবাহ এবং শিশুদের প্রতি সহিসংতা বন্ধে এই গম্ভীরার আয়োজন করা হয়। চাঁপাইনবাবগঞ্জের স্থানীয় ভাষায় গম্ভীরার মাধ্যমে গানে গানে শিক্ষার্থী ও স্থানীয় জনগণকে বাল্য বিবাহের কুফল, বাল্যবিবাহ বন্ধে আইনি সহায়তা এবং শিশুর প্রতি সকল প্রকার সহিংসতা বন্ধে বার্তা প্রদান করা হয়।

এ অঞ্চলে বাল্যবিবাহ বন্ধ ও মাদক দ্রব্য ব্যাবহার রোধে সচেতনতা নিয়ে ওয়ার্ল্ড ভিশন ছাড়াও কাজ করছে এনএজিআর, এসআই ইন্টারন্যাশনাল নামে বেসরকারি উন্নয়নমূলক সংস্থা। এই অনুষ্ঠানে অংশগ্রহন করেন স্থানীয় জনগণ, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষার্থীগণ। অনুষ্ঠানটি উদ্বোধন করেন ৩নং ঝিলিম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম লুৎফর হাসান (লুৎফর)। এসময় উপস্থিত থেকে বক্তব্য দেন আমনুরা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কুদরত-ই-খুদা, এনএজিআর এর প্রোগ্রাম অফিসার প্রদীপ হেমব্রম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এসএসবিসি প্রকল্পের প্রকল্প কর্মকর্তা উত্তম মন্ডল।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin