নিজস্ব প্রতিবেদক: তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠির জীবনমান উন্নয়ন ও সমাজে প্রতিষ্ঠিত হওয়ার জন্য এবং কর্মসংস্থানের মাধ্যমে আদর্শ জীবন গড়ার লক্ষে চাকুরী দাতা প্রতিষ্ঠানের সাথে মতবিনিমিয় সভা অনুষ্ঠিত হয়। দিনের আলো হিজড়া সংঘের আয়োজেন এবং মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় ও গ্লোবাল এ্যাফেয়ার্স কানাডায় অর্থায়নে এই সভা অনুষ্ঠিত হয়।
রাজশাহী মহানগরীর একটি রেস্তোরাঁয় এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন দিনের আলো হিজড়া সংঘের সভাপতি মোহনা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা শ্যামল কুমার ঘোষ ও সেকান্দার আলী, অত্র সংস্থার সহ-সাধারণ সম্পাদক জয়িতা পলি, কোষাধ্যক্ষ মিস জুলি, রাজশাহী মহিলা টিটিসি এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহা: শফিকুল ইসলাম ও মেট্রোপলিটন থানা যুব উন্নয়ন কর্মকর্তা মোহা: সাঈদ আলী রেজা। অনুষ্ঠান সঞ্চালনা করেন মানুষের জন্য ফাউন্ডেশনের কর্মসূচি সমন্বয়কারী আফসানা তানজিম ইনারী।

এছাড়াও উপস্থিত ছিলেন মানুষের জন্য ফাউন্ডেশন প্রকল্পের প্র্রোগাম অফিতান রায়হানুল আলম রায়হানসহ বিভিন্ন চাকুরী দাতা প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ। উপস্থিত অতিথিবৃন্দ ও অংশগ্রহনকারী তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠির জনগনের বিষয়ে সংবেদনশীল রয়েছে। শিক্ষিত ব্যক্তিদের চাকরী দেয়ার কথা বলেন তারা।
এদিকে দেশের লিঙ্গ বৈচিত্র্যময় ও হিজড়া জনগোষ্ঠীর সার্বিক অবস্থা তুলে ধরার মাধ্যমে এই জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও সামাজিক স্বীকৃতি প্রতিষ্ঠার লক্ষে বিকেল ৪টার দিকে লক্ষ্মীপুর বঙ্গবন্ধু চত্বরে উন্মুক্ত সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। দিনের আলো হিজড়া সংঘের আয়োজেন এবং মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় ও গ্লোবাল এ্যাফেয়ার্স কানাডায় অর্থায়নে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে বাঁচার আশা সাংস্কৃতিক সংগঠনের শিল্পিবৃন্দ।