নিজস্ব প্রতিবেদক: দিনের আলে হিজড়া সংঘ সোমবার বেলা ১১টা মতবিনিমিয় সভা করে। তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠির জীবনমান উন্নয়ন ও সমাজে প্রতিষ্ঠিত হওয়ার জন্য এবং কর্মসংস্থানের মাধ্যমে আদর্শ জীবন গড়ার লক্ষে চাকুরী দাতা প্রতিষ্ঠানের সাথে মতবিনিমিয় সভা হয়। দিনের আলো হিজড়া সংঘের আয়োজেন এবং মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় ও গ্লোবাল এ্যাফেয়ার্স কানাডায় অর্থায়নে এই সভা অনুষ্ঠিত হয়।
নগরীর নিউমার্কেট এলাকার একটি চাইনিজ রেষ্টুরেন্ট হলরুমে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন দিনের আলো হিজড়া সংঘের সভাপতি মোহনা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আপস এর নির্বাহী পরিচালক আবুল বাশার পল্টু, অধ্যাপক আনোয়ার হোসেন, স্পেস সংস্থার নির্বাহী পরিচালক কামরান নাফিস ও দিনের আলো হিজড়া সংঘের যুগ্ম সাধারণ সম্পাদক জয়িতা পলি। উপস্থিত থেকে বক্তব্য রাখেন এফপিএবি প্রতিষ্ঠানের সমন্বয়কারী জাহিদ হাসান, সাংবাদিক ফজলুল করিম বাবলু ও কল্পনা প্রতিবন্ধি সংস্থার সাধারণ সম্পাদক সোহেল রানাসহ উপস্থিত অন্যান্য সংস্থার প্রতিনিধিগণ।

মানুষের জন্য ফাউন্ডেশনের অর্থয়ানে পরিচালিত প্রকল্পের প্রোগ্রাম অফিসার রায়হানুল হক রায়হান এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন দিনের আলো হিজড়া সংঘের মানুষের জন্য ফাউন্ডেশনের প্রকল্পের প্রোগ্রাম সমন্বয়কারী মৌসুমী খাতুন ও কোষাধ্যক্ষ মোস্তকা আহম্দেসহ তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠির অন্যান্য সদস্যগণ।
উপস্থিত অংশগ্রহনকারীগণ বলেন, তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠির জীবনমান উন্নয়ন করতে হলে সমাজের মানুষের দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। সেইসাথে তাদের সম্পর্কে জনগণকে অবগত করতে সরকারী ও বেসরকারীভাবে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা এবং ন্যাশনাল আইডিতে তৃতীয় লিঙ্গ লিখতে হবে বলে তুলে ধরেন তারা। তাঁরা আরো বলেন, সমাজের জনগণের টিপ্পনীর তোয়াক্কা না করে তৃতীয় লিঙ্গের সন্তানকে বাড়িতে রাখতে হবে এবং একজন নাগরীক হিসেবে যে সকল সুযোগ সুবিধা প্রয়োজন তাকে প্রদান করার পরামর্শ দেন তারা।
সভাপতি সবার মন্তব্য ও পরামর্শ মনোযোগসহকারে শোনেন এবং আগামীতে বড় আকারে তৃতীয় লিঙ্গের জনগণ সম্পর্কে সাধারণ জনগণকে সচেতন ও তাদের মধ্যে থেকে ভীতি দূর করতে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করবেন বলে উল্লেখ করেন। সেইসাথে তাদের কর্মসংস্থানের জন্য সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের অনুরোধ করেন তিনি।