নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর চারঘাট উপজেলার শলুয়া ইউনিয়ন যুবলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন যুবলীগ সভাপতি আবু সাইদ টগরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন জেলা যুবলীগ সাংগঠনিক সম্পাদক মোবারক হোসেন মিলন।
শলুয়া ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন শলুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ, চারঘাট উপজেলা যুবলীগ ভারপ্রাপ্ত সভাপতি আমিনুল ইসলাম লিটন ও সাধারণ সম্পাদক নাজমুল আলম।
অনুষ্ঠানে উপজেলা, বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড যুবলীগ সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এই বিশেষ বর্ধিত সভায় আগামী ১ মাসের মধ্যে ওয়ার্ড যুবলীগের কমিটি গঠনের নির্দেশনা দেয়া হয়।