বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময়

চার দফা দাবিতে রাবি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে তালা

  • প্রকাশ সময় মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৩১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: সেশনজট নিরসনসহ চার দফা দাবিতে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে তালা দিয়ে অবস্থান কর্মসূচি পালন করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা। মঙ্গলবার সকাল ৯টায় বিভাগে তালা ঝুলিয়ে দেন তারা। পরে বিভাগের সামনে অবস্থান নিয়ে চার দফা নিয়ে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা।

বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী কামরুজ্জামান ফাহাদ বলেন, তারা আজকের মধ্যেই পরীক্ষার তারিখ চান। আর কোনো সময় দিতে রাজি না। আর পূঁজার ছুটির আগেই পরীক্ষা শেষ হওয়া চাই। তাদের পরবর্তী সেমিস্টারগুলো চার মাসে শেষ করতে হবে এবং সেই অনুযায়ী ২-১ দিনের মধ্যে রুটিন তৈরি করতে হবে।
মাস্টার্সের শিক্ষার্থী শেখ ফাহিম আহমেদ বলেন, তারা আর চান না ছোট ভাই-বোনেরা আর তাদের মতো সেশন জোটের মতো মানসিক যন্ত্রণায় থাকুক। কতটা ধীরগতি হলে একটা সেমিস্টার শেষ করতে ১২ মাস লেগে যায়। তারা চার দফা দাবিতে এখানে দাঁড়িয়েছেন বলে উল্লেখ করেন।

শিক্ষার্থীদের চার দফা দাবির মধ্যে রয়েছে- চার মাসে সেমিস্টার শেষ করতে হবে, পরীক্ষার ফর্ম ফিলাপের তারিখ দিতে হবে, বিভাগের অধ্যাপক মোশতাক আহমেদের অপসারণ করতে হবে, এক বছরে যেন তিন সেমিস্টার শেষ হয় সেটা নিশ্চিত করতে হবে।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin