সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

ছাত্রদল নেতা জুবায়েদ হোসাইন’র হত্যার প্রতিবাদে রাজশাহীতে বিএনপি’র বিক্ষোভ মিছিল ও সমাবেশ

  • প্রকাশ সময় সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ২১৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রোববার টিউশনি করতে গিয়ে ছাত্রীর বাসার সিড়িতে খুন হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জুবায়েদ হোসাইন। তার হত্যার প্রতিবাদে সোমবার বিকেলে রাজশাহী মহানগর বিএনপি’র অন্তর্গত বোয়ালিয়া থানা পূর্ব এবং পশ্চিম এর উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বিকেলে রাজশাহী মহানগর ও জেলা বিএনপি’র কার্যালয়ের সামনে থেকে নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিল নিয়ে তারা সোনাদিঘী হয়ে সাহেববাজার জিরো পয়েন্ট দিয়ে বাটার মোড় ঘুরে রাজারহাতা মোড়ে এসে শেষ করেন। সেখানেই সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে সভাপতিত্ব করেন বোয়ালিয়া থানা (পশ্চিম) এর সভাপতি শামসুল ইসলাম মিলু। বোয়ালিয়া থানা (পশ্চিম) বিএনপি’র সাধারণ সম্পাদক বজলুজ্জামান মহন এর সঞ্চালনায় মিছিল ও সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মহানগর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শাফিক, বোয়ালিয়া থানা (পূর্ব) এর সভাপতি আশরাফুল ইসলাম নিপু ও ১২নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সদস্য আরিফুল শেখ বনিসহ অত্র থানার বিভিন্ন ওয়ার্ডের বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠননের নেতাকর্মীবৃন্দ।

বিএনপি নেতৃবৃন্দ বলেন, দেশে অরাজকতা সৃষ্টির লক্ষে একটি দল বিশৃংখলা সৃষ্টি করছে। তারা দেশে খুন ও গুম করে নির্বাচন পেছানোর চেষ্টা করছে। কিন্তু এই অপচেষ্টা দেশবাসী মেনে নেবেনা বলে উল্লেখ করেন তারা। তারা আরো বলেন, জুবায়েদ একজন মেধাবী শিক্ষার্থী। তাকে যেই হত্যা করুক না কেন তাকে দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে। নতুবা বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী আর বসে থাকবেনা। পাল্টা জবাব দেয়া শুরু করবে বলে হুঁশিয়ারী দেন তারা। এদিকে জুবায়েদ এর লাশ সকল প্রকার আইনী প্রক্রিয়া শেষে সোমবার তাঁর গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin