নিজস্ব প্রতিবেদক: রাজশাহী জেলা যুবদল ও ছাত্রদলের আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সারাদেশে ছাত্রদলের শান্তিপূর্ণ মিছিলে ছাত্রলীগ ক্যাডারদের গুলিবর্ষন ও সশস্ত্র ও অগণতান্ত্রিক সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে হত্যার প্রতিবাদে রাজশাহী জেলা যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ শনিবার দুপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন।
নেতৃবৃন্দ নগরীর সিটি কলেজের সামনে থেকে মিছিল নিয়ে সাহেব বাজার সহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মালোপাড়াস্থ বিএনপি কার্যালয়ের সামনে এসে শেষ করেন। সেখানেই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন জেলা যুবদলের আহ্বায়ক মাসুদুর রহমান স্বজন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফয়সাল সরকার ডিকো। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার আলম বিপুল।
রাজশাহী লেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম কুসুম ও জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আরফিন কনক এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন মহানগর বিএনপি’র সদস্য রফিকুল ইসলাম ইমন, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুল হাকিম খান, মিলন প্রাং, লতিফুর রহমসান সাগর, তরিকুল ইসলাম রতন, সাব্বির হোসেন মুকুট ও কে এইচ রানা, জেলা ছাত্রদলের সহ-সভাপতি হাসান মোহাম্মদ আলী, যুগ্ম আহবায়ক আবু সায়েম রাজিব, দপ্তর সম্পাদক নূর আলম আমান, পবা উপজেলা ছাত্রদলের আহবায়ক আল আমিন ও রাজশাহী কলেজের সাবেক সাংগঠনিক সম্পাদক রিফাত হোসেন অন্তরসহ রাজশাহী জেলার বিভিন্ন থানা, উপজেলা, ইউনিয়ন, পৌরসভা ও ওয়ার্ডের নেতাকর্মীবৃন্দ।
সভাপতি সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ এবং এই হামলায় জড়িত সকল ছাত্রলীগের ক্যাডারদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবী জানান। সেইসাথে প্রধানমন্ত্রীকে তাঁর বক্তব্য প্রত্যাহারসহ ক্ষমা চাওয়ার জন্য বলেন। এছাড়াও আগামীতে সরকার পতনের আন্দোলনে সবাইকে রাজপথে নামার আহ্বান জানিয়ে সমাবেশ শেষ করেন।