বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

ছাত্র শিবির নেতা আলী রায়হানের দাফন সম্পন্ন

  • প্রকাশ সময় শুক্রবার, ৯ আগস্ট, ২০২৪
  • ২৭৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের রাজশাহী মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক নিহত আলী রায়হানের নামাজের জানাযা শুক্রবার দুপুর সোয়া ৩টায় রাজশাহী কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। জানাযা পড়ান বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় আমির ড. শফিকুর রহমান।

নামাজে জানাযায় উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পুনর্বাসন সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক নেতা এাডভোকেট শফিকুল ইসলাম মিলন, জামায়াতের রাজশাহী মহানগরীর আমীর ও কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ড. মাওলানা কেরামত আলী, শহীদের পিতা মোসলেম উদ্দিন, সাবেক রাজশাহী মহানগরী জামায়াতের সেক্রেটারী ডাঃ মুহাম্মদ জাহাঙ্গীর, মহানগর জামায়াতের ইমাজ উদ্দিন মন্ডল, কেন্দ্রীয় ছাত্রশিবিরের সভাপতি মঞ্জুরুল ইসলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহীর প্রধান সমন্বয়ক মেহেদী সজীব, জামায়াতের নাটোর জেলা আমীর অধ্যাপক মীর নুরুল ইসলাম, মহানগরী জামায়াতের সেক্রেটারী ইমাজ উদ্দিন মন্ডল, সহকারী সেক্রেটারী অধ্যক্ষ মাহাবুল আসান বুলবুল, অধ্যাপক শাহাদৎ হোসেনসহ অন্যান্য বিএনপি, জামায়াতসহ অন্যান্য শরীক দলের নেতৃবৃন্দ। দ্বিতীয় জানাযা শেষে শহীদ আবু রায়হান কে তার নিজ গ্রাম রাজশাহীর তাহেরপুরের মঙ্গল পাড়ায় পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।

উল্লেখ্য গত ৫ই আগস্ট খুনী হাসিনা সরকারের লেলিয়ে দেয়া আওয়ামী লীগ, যুব লীগ ও ছাত্রলীগের গুলিতে শিবিরের রাজশাহী মহানগরীর সাংগঠনিক সেক্রেটারী আলী রায়হান রাজশাহীর আলুপট্টি মোড়ে মাথায় গুলিবিদ্ধ হয়ে ৩ দিন আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সন্ধ্যা ৭.২০ টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন। (ইন্না——–রাজিউন)।

জানাযা পূর্ব বক্তব্যে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান বলেন, শহীদরা মৃত নয়, বরং জীবিত। শহীদ আবু সাঈদ থেকে সর্বশেষ শহীদ আলী রায়হানের প্রতি আমরা গভীর শ্রদ্ধা নিবেদন করছি। সরকারের কাছে দাবি এই আন্দোলনে যারা শহীদ, পঙ্গু, আহত ও গুম হয়েছেন সবাইকে জাতীয় জীবনে যথাযথ সম্মান দিতে হবে। এ সকল বীরদের পরিবারগুলোকে আজীবন গভীর শ্রদ্ধা জানাতে হবে। এটা শুধু কথায় নয়, কাজেও লালন করতে হবে। তিনি আরো বলেন, শহীদরা স্বীকৃতি পাওয়ার জন্য শহীদ হননি। জুলুমতন্ত্রকে খতম করে ইনসাফ কায়েম করার জন্য তারা শহীদ হয়েছেন, জালিম শক্তিকে বিদায় দিয়েছেন। আগামীতে কেউ জালিম হোক তা বাংলাদেশের মানুষ বরদাশ করবে না বলে উল্লেখ করে মরহুমের আত্মার মাগহফিরাত কামনা করেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin