সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:০২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

জাতীয় ঐক্য ও গণতন্ত্রের চেতনা পুনর্জাগরণের প্রতীক ৭ নভেম্বর: মিনু

  • প্রকাশ সময় শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
  • ১৯০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, রাসিক সাবেক মেয়র ও সংসদ সদস্য ও রাজশাহী-২ আসনের ধানের শীষের প্রার্থী, মিজানুর রহমান মিনু বলেন, ৭ নভেম্বর জাতীয় ঐক্য ও গণতন্ত্রের চেতনা পুনর্জাগরণের প্রতীক। তিনি বলেন, এদিনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক শক্তি দেশের জন্য নতুন দিগন্ত উন্মোচন করেছিল। নানা আয়োজনে ও বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে সারা দেশের ন্যায় শুক্রবার সকাল ৭টায় রাজশাহী মহানগর বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচি উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন আজকের এই দিনে সেপাই জনতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ক্যান্টনমেন্টে বন্দি অবস্থা থেকে মুক্ত করেন। মুক্ত করার পরে তারা জিয়াউর রহমানকে যুদ্ধবিধ্বস্ত দেশকে পুনর্গঠনের জন্য দায়িত্ব প্রদান করেন। তিনি দায়িত্ব নেওয়ার পরেই বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা সহ দেশের উন্নয়নে কাজ শুরু করেন। তিনি কৃষির উন্নয়নে খাল খনন থেকে শুরু করে সেচ পাম্প আমদানী করেন। তিনি আরো বলেন, দেশে নির্বাচনের হাওয়া বইছে। এই নির্বাচন বানচাল করতে একটি মহল ষড়যন্ত্র করছে। সকল ষড়যন্ত্র রুখে দিয়ে ধানের শীষের পক্ষে কাজ করার জন্য সবাইকে আহ্বান জানান তিনি।

এদিকে বিকেলে রাজশাহী মহানগরীর বাটার মোড় থেকে আনন্দ র‌্যালি বের করা হয়। নেতৃবৃন্দ র‌্যালি নিয়ে মহনাগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আলুপট্টি, দৈনিক বার্তার মোড় গিয়ে শেষ করেন। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করা হয়।

উদ্বোধনী ও র‌্যালিতে রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন ও রশিদ মামুন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপির সাবেক সভাপতি ও রাসিক সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী মহানগর বিএনপির সহ-সভাপতি ওয়ালিউল হক রানা, জয়নুল আবেদীন শিবলী ও মুক্তার হোসেন মুক্তার, রাজশাহী মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন, সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলু, যুগ্ম সাধারণ সম্পাদক বজলুল হক মন্টু ও কার্যনির্বাহী সদস্য ও রাজশাহী মহানগর বিএনপি সাবেক আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এরশাদ আলী ঈশা।

আরো উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপি অন্তর্গত বোয়ালিয়া থানা বিএনপির (পশ্চিম) সভাপতি শামসুল ইসলাম মিলু, সাধারণ সম্পাদক বজলুজ্জামান মহন, বোয়ালিয়া থানা (পূর্ব) বিএনপি’র সভাপতি আশরাফুল ইসলাম নিপু, সাধারণ সম্পাদক আলাউদ্দিন, রাজপাড়া থানা বিএনপি’র সভাপতি মিজানুর রহমান মিজান, কাশিয়াডাঙ্গা থানা বিএনপির সাধারণ সম্পাদক মজিউল আহসান হিমেল, রাজশাহীর মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মীর তারেক ও সদস্য সচিব আসাদুজ্জামান জনি, মহানগর কৃষকদলের আহবায়ক শরফুজ্জামান শামীম, মহানগর শ্রমিক দলের সভাপতি রফিকুল ইসলাম পাখি, সাধারণ সম্পাদক রফিক উদ্দিন, মহানগর মহিলা দলের নেত্রী গুলশানারা মমতা ও মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি আকবর আলী জ্যাকি সহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

দিবসটি উপলক্ষে বিএনপির সকল দলীয় কার্যালয় সমূহে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং মাইকে কোরআন তেলাওয়াত ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভাষন প্রচার করা হয়।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin