সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন নয় : আব্দুস সালাম

  • প্রকাশ সময় শুক্রবার, ২০ জুন, ২০২৫
  • ১৮১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন নিয়ে চলছে নানা ধরনের ষড়যন্ত্র। এক দুইটি দল জাতীয় সংসদ নির্বাচন না দিয়ে আগে স্থানীয় নির্বাচন চাচ্ছেন। আসলে তারা ভাল করে জানেন জাতীয় সংসদ নির্বাচনে তারা কোন সিট পাবেনা। এখন এই সরবকারের আমলে যতটা ফায়দা লুটা যায় তার নিয়ে ব্যাস্ত তারা। তারা দখল করে বিএনপি’র নাম দিচ্ছে বলে শুক্রবার বিকেলে শাহ্ মখ্দুম থানা বিএনপি আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মন্ডলীর সদস্য ও বিএনপি রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম এই কথাগুলো বলেন।

তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচেন যারা ত্যাগি ও দলের জন্য নিবেদিত তারাই মনোনয়ন পাবেন। আগামীতে রাজশাহী মহানগর বিএনপি’র কাউন্সিল হবে। এই কাউন্সিলে যারা প্রতিটি থানার নেতাকমীদের নকিট গ্রহনযোগ্য এবং দীর্ঘ আন্দোলন সংগ্রামে মাঠে ছিলেন এবং এখনো আছেন তারাই হয়তবা সভাপতি সাধারণ সম্পাদক হবেন। এজন্য সবাইকে কর্মীবান্ধব হওয়া আহ্বান জানান তিনি। সেইসাথে অত্র থানার কর্মী সম্মেলনকে স্বাগত জানান। আগামীতে যারা এখান থেকে সভাপতি ও সাধারণ সম্পাদক হবে তাদের দলের হয়ে কাজ করার আহ্বান জানান প্রধান অতিথি।

বিএনপি শাহ্ মখ্দুম থানার আহ্বায়ক সুমন সরদারের সভাপতিত্বে এবং সদস্য সচিব নাসিম খান এর সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপি’র আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা, সদস্য সচিব মামুন-অর-রশিদ মামুন, যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শাফিক ও বজলুল হক মন্টু।

চন্দ্রিমা থানার বিএনপি’র আহ্বায়ক ফাইজুল ইসলাম ফাহি, সদস্য সচিব মনিরুল ইসলাম জনি, মতিহার থানা বিএনপি’র সদস্য সচিব আল-মামুন বাবু, বোয়ালিয়া থানা (পূর্ব) বিএনপি সভাপতি আশরাফুল ইসলাম নিপু, সাধারণ সম্পাদক আলাউদ্দিন, বোয়ালিায়া থানা (পশ্চিম) বিএনপি’র সাধারণ সম্পাদক বজলুজ্জামান মহন, কাশিয়া থানা বিএনপি’র সাধারণ সম্পাদক মজিউল আহসান হিমেল, মহানগর যুবদলের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম জনি সহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

উল্লেখ্য সভাপতি ও সাধারণ সম্পাদক পদে একাধিক প্রার্থী হওয়ায় সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষনা করা হয়নি। পরে যাচাই বাছাই করে এবং সবার সাথে আলোচনা করে যোগ্য দেখে নাম ঘোষনা করা হবে বলে সম্মেলনে উল্লেখ করা হয়।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin