সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভা

  • প্রকাশ সময় শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫
  • ১৫০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: আগামী বছরের ফেব্রুয়ারী মাসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে রাজশাহী সদর আসনে বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, রাসিক সাবেক মেয়র ও সংসদ সদস্য মিজানুর রহমান মিনু। ধানের শীষকে বিজয়ী করার লক্ষে শুক্রবার বিকেলে রাজশাহী মহানগরীর অন্তর্গত ২৪নং ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি রাজশাহী মহানগরের সাবেক আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা।

২৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি লিটন এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম এর সঞ্চালনায় সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালিয়া থানা (পূর্ব) বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালিয়া থানা (পূর্ব) বিএনপির সভাপতি আশরাফুল ইসলাম নিপু, নির্বাহী কমিটির সদস্য রাইহানুল ইসলাম রাইহান, বিএনপি নেতা বরজাহান আলী, জহুরুল ইসলাম, কমল সরকার ও বাপ্পা, গৌতম, আসাদুজ্জামান, রাজশাহী মহানগর মৎস্যজীবী দলের সভাপতি জেকের আলী শান্তি। এছাড়াও আনারুল, একরামুল ইসলাম, সৈকত, বাবু, আলী, সালাম ও জনিসহ বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, রাজশাহীর মাটি হচ্ছে বিএনপির ঘাটি। এখান থেকে কোনদিন অন্য দলের প্রার্থী বিজয়ী হতে পারেনি। কিন্তু বিগত পতিত সরকারের আমলে জোর করে এই আসন ছিনিয়ে নিয়েছিলো। এবার তা হতে দেয়া হবেনা। এবার মানুষ সুষ্ঠু ও সুন্দর ভাবে তাঁদের পছন্দের প্রার্থী মিজানুর রহমান মিনুকে ভোট দিয়ে বিজয়ী করবে। তিনি বলেন, পতিত সরকারের সাবেক প্রধানমন্ত্রী খুনি হাসিনা একাই সারা দেশের ভোটার ছিলেন। তিনি নিজেই এমপি, মন্ত্রী, মেয়র, চেয়ারম্যান মেম্বর বানাতেন বলে উল্লেখ করেন তিনি।

তিনি আরো বলেন, ধানের শীষ হচ্ছে জনগণের আস্থার প্রতিক। এই প্রতিকে ভোট দিলে দেশের মানুষ শান্তিতে থাকে। দেশে উন্নয়ন হয়। বেকারত্ব সমস্যা দূরিভুত হয় বলে জানান তিনি। তিনি বলেন, দেশদ্রোহী ও মোনাফেকী একটি দল যার নাম জামায়াতে ইসলাম। এই দল ইসলামের নামে জনগণের সাথে ধোকাবাজী করছে। তাদের ধোকাবাজী ও মিথ্যাচারে প্রলুদ্ধ না হয়ে ধানের শীষে ভোট প্রদান করে দেশের উন্নয়নে অংশিদার হওয়ার আহ্বান জানান তিনি। সেইসাথে উপস্থিত নেতাকর্মীদের আর বসে না থেকে পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় ও বাড়ি বাড়ি গিয়ে ধানের শীষের প্রচার করার পরামর্শ দিয়ে বক্তব্য শেষ করেন তিনি।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin