রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

জামিনে মুক্তি পেয়ে ছোট ভাইকে পিটিয়ে রক্তাত জখম, সাবেক ট্রাক মালিক সমিতির সভাপতি আবুল কালামের বিরুদ্ধে অভিযোগ

  • প্রকাশ সময় সোমবার, ২৪ মার্চ, ২০২৫
  • ২৬৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী শহরের মতিহার থানাধীন ভাল্লুক পুকুর এলাকায় ২৩ মার্চ জামিনে মুক্তি পাওয়ার পর ২৪ মার্চ সকালে সাবেক ট্রাক ও কাভার্ড ভ্যান মালিক সমিতির সভাপতি আবুল কালাম আজাদ তাঁর ছোট ভাই মনিরুল ইসলাম (৫৫) কে পিটিয়ে রক্তাত জখম করেছেন বলে অভিযোগ উঠেছে।

মনিরুল ইসলাম সংবাদ সম্মেলনে জানান, গত ১৫ মার্চ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাশকতা মামলায় আবুল কালাম আজাদ গ্রেপ্তার হন এবং ২৩ মার্চ জামিনে মুক্তি পান। জামিন পাওয়ার পর, আবুল কালাম সন্দেহের বশে মনিরুল ইসলামের দোকানে গিয়ে তাকে গালিগালাজ করেন এবং দোকানের মালামাল নষ্ট করেন। প্রতিবাদ জানালে, আবুল কালামের মেয়ে ও ভাতিজা রহমত (৪০) পেছন থেকে অতর্কিত হামলা চালিয়ে মনিরুল ইসলামকে মারধর করেন, যার ফলে তার শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম হয়। এ ঘটনার পর স্থানীয়রা মনিরুল ইসলামকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে হামলার নতুন পরিকল্পনা করা হয়েছিল বলে জানান তিনি।

এছাড়া, এর আগে গত ১৫ মার্চ রাজশাহীতে ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় করা মামলায় গ্রেপ্তার আবুল কালামের পক্ষে-বিপক্ষে থানার ভেতরে বাকবিতণ্ডায় জড়িছিলেন বিএনপির দুই পক্ষের নেতা-কর্মীরা। পরে আসামিকে থানা থেকে আদালতে নেওয়ার সময় হাতকড়া পরা অবস্থায় তিনি কৃষক দলের এক নেতাকে লাথি মারেন। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

ঘটনাটি বোয়ালিয়া থানার ভেতরে ঘটে। আবুল কালাম আজাদের (৫৫) বাড়ি নগরের বালিয়াপুকুর এলাকায়। তিনি বিসিআইসির সার ডিলার অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এবং ট্রাক–কাভার্ড ভ্যান অ্যাসোসিয়েশনের রাজশাহী জেলার সভাপতি। ছাত্র-জনতার আন্দোলনে হামলার অভিযোগে গত ৬ ফেব্রুয়ারি উষামা বিন ইকবাল নামের একজন বাদী হয়ে বোয়ালিয়া থানায় একটি মামলা করেন। ওই মামলার ৬৫ নম্বর আসামি আবুল কালাম আজাদ।

মনিরুল ইসলাম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং দুপুরে শালবাগান প্রফেসর পাড়া এলাকায় সংবাদ সম্মেলন করে আবুল কালামের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মনিরুল ইসলামের আরেক ভাই সাইদুর রহমান, ট্রাক- কাভার্ড ভ্যান মালিক সমিতির আহ্বায়ক ও কৃষক দলের রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আল-আমিন সরকার টিটু এবং ট্রাক- কাভার্ড ভ্যান মালিক সমিতির যুগ্ম আহ্বায়ক হেলাল হোসেন।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin