নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা(জাসাস) রাজশাহী মহানগর শাখার আয়োজনে সংগঠনকে গতিশীল করার লক্ষে কর্মীসভা ও মনোজ্ঞ সাং/স্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বৃহস্পতিবার বিকেলে রাজশাহী মহানগরী সিএন্ডবি মোড়স্থ রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জাসাস কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক চিত্রনায়ক হেলাল খান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাসাস কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব জাকির হোসেন রোকন।
জাসাস রাজশাহী মহানগরের আহ্বায়ক এডভোকেট রজব আলীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাসাস কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক লিয়াকত আলী, বিএনপি নেতা আব্দুস সাত্তার, রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি, মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক অধ্যক্ষ সকিনা খাতুন ও জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সৈয়দা রুমেনা ইসলাম। এছাড়াও রাজশাহী মহানগর ও জেলা এবং জেলা জাসাস এর অন্যান্য নেতৃবৃন্দ। সভা সঞ্চালনা করেন জাসাস রাজশাহী মহানগরের সদস্য সচিব সেলিম রেজা।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, সাংস্কৃতিক অঙ্গনের মানুষেরা ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে সরাসরি যুদ্ধ করেছেন। সেইসাথে মুক্তিযোদ্ধাদের অনুপ্রাণিত ও উৎসাহ প্রদানে রণসংগীতসহ নানা ধরনের গান পরিবেশন ও কবিতা আবৃতিসহ নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান করতেন। যাতে করে স্বাধীনতাকামী মুক্তিযোদ্ধা ও সাধারণ জনগণ দেশ রক্ষায় সাহস ও যুদ্ধে অংশগ্রহন করার উৎসাহ পায় বলে উল্লেখ করেন তিনি।
তিনি আরো বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের সংস্কৃতিকে ধরে রাখতে, রক্ষা করতে এবং সংস্কৃতির ধারাবাহিকতা চলমান রাখতে যারা কাজ করে চলেছেন বা আজীবন এই ধারা অব্যাহত রাখতে যারা কাজ করবেন তাদের অধিকার রক্ষায় এই জাসাস গঠন করেছিলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের লক্ষ ও উদ্দেশ্যকে সফল করতে এবং ধরে রাখতে তাঁরা আজও কাজ করে যাচ্ছেন বলেন জানান তিনি।

তিনি আরো বলেন, পতিত সরকার বিগত সময়ে বাংলাদেশের সংস্কৃতিকে নগ্ন দলীয়করণ ধ্বংস করে দিয়েছে। দেশে এখন সিনেমা প্রায় সবগুলো বন্ধ হয়ে গেছে। নাই সুষ্ঠুধারার বিনোদন কেন্দ্র। বিটিভেকে দলীয় টিভিতে পরিণত করেছিলো। শুধু তাইনয় দেশের প্রতিটি চ্যানেলকে আওয়ামী পরিবারের রঙ্গমঞ্চ বানিয়েছিলো।টিভি খুললেই শুধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনা ও তার পরিবারের গুণকির্তন ছিলো। এজন্য মানুষ টিভি দেখা ছেড়ে দিয়েছিলো বলে জানান তিনি। আগামীতে বিএনপি দেশ সেবার আসেত পারলে আবারও দেশে সুষ্ঠুধারার সংস্কৃতি ফিরে আসবে বলে উল্লেখ করেন তিনি। বক্তব্য শেষে বিভিন্ন শিল্পিদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।