নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এর আয়োজনে শনিবার দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। রাজশাহী মালোপাড়াস্থ বিএনপি দলীয় কার্যালয়ে মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা, সাবেক মেয়র ও সংসদ সদস্য জননেতা মিজানুর রহমান মিনু। জাসাস রাজশাহী মহানগরের আহ্বায়ক এডভোকেট রজব আলীর সভাপতিত্বে এবং সদস্য সদস্য সচিব সেলিম রেজার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সভাপতি ও রাসিক সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল।

বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন বিএনপি রাজশাহী মহানগরের সদস্য সচিব মামুন অর রশিদ মামুন, যুগ্ম আহ্বায়ক ওয়ালিউল হক রানা ও সদস্য আরিফুল শেখ বনি। এছাড়াও জাসাস নেতা হাসিন উদ্দিন বাপ্পি, আরিফ হোসেন, ও ছাত্রদল বোয়ালিয়া (পূর্ব) সদস্য সচিব রবিনসহ জাসাস এর অন্যান্য সদস্যসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের অন্যান্য নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তব্য শেষে বক্তব্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান(বীর উত্তম) এর রুহের মাগফিরাত কামনা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, দেশনায়ক তারেক রহমানের সু-স্বাস্থ্য ও স্বৈরশাসকের কবল থেকে দেশবাসীর মুক্তি ও মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। সব শেষে রোজাদারদের মধ্যে ইফতার বিতরণ করা হয়।