বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:১১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময়

জাসাস রাজশাহী মহানগর শাখার আলোচনা সভা ও দোয়া

  • প্রকাশ সময় শুক্রবার, ২০ জানুয়ারী, ২০২৩
  • ৪৬১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বাংলার রাখাল রাজা, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি, স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের অগ্রদুত, উন্নয়নের রুপকার বীর মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডন্টে জিয়াউর রহমান বীর উত্তম এর ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। রাজশাহী মহানগর বিএনপি দলীয় কার্যালয়ে শুক্রবার বাদ মাগরিব আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন জাসাস রাজশাহী মহানগর শাখার আহ্বায়ক এডভোকেট রজব আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ^বিদ্যালয় জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সাবেক সভাপতি প্রফেসর ড. হাবিবুর রহমান।

জাসাস রাজশাহী মহানগর শাখার সদস্য সচিব সেলিম রেজা সেলিমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাসাস কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি প্রফেসর ড. হিরা সোবহান, জাসাস রাজশাহী মহানগরের যুগ্ম আহ্বায়ক রাজশাহী বিশ^বিদ্যালয়ে উর্দু বিভাগের এসোসিয়েট প্রফেসর সামিউল ইসলাম, সাবেক জাসাস নেতা রাজশাহী বিশ^বিদ্যালয়ের প্রফেসর ড. জি.এম শফিউর রহমান, রাজশাহী মহানগর বিএনপি’র সদস্য সচিব মামুনুর রশিদ মামুন সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা, যুগ্ম আহ্বায়ক ওয়ালিউল হক রানা, জাসাস রাজশাহী মহানগর শাখার যুগ্ম আহ্বায়ক এডভোকেট খুরশিদ আলম বাবু।

এছাড়াও যুবদল কেন্দ্রীয় কমিটির সদস্য ও রাজশাহী মহানগর যুবদলের সাবেক আহ্বায়ক আব্দুল কাদের বকুল, বর্তমান সদস্য সচিব রফিকুল ইসলাম রবি, জাসাস রাজশাহী মহানগরের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম ও হাসিন উদ্দিন, ছাত্রদল রাজশাহী মহানগরের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকবর আলী জ্যাকিসহ জাসাস, বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বর্ণাঢ্য জীবন , স্বাধীনতা যুদ্ধে তাঁর ভূমিকা ও দেশের উন্নয়নে তাঁর ভূমিকা বিষয়ের উপরে আলোকপাত করেন। বক্তব্য শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানসহ তাঁর পরিবারের মৃত ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনা ও তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী আপোশহীন দেশনেত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানসহ অসুস্থ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীর সুস্থ্যতা এবং মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin