বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময়

জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে তাঁতীদল রাজশাহী জেলা ও মহানগরের আলোচনা সভা

  • প্রকাশ সময় রবিবার, ২২ জানুয়ারী, ২০২৩
  • ৪৪৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে মহান স্বাধীনতার ঘোষক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজশাহী জেলা ও মহানগর তাঁতীদলের উদ্যোগে রোববার আলোচনা সভা দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ করা হয়। রাজশাহী মহানগর বিএনপি দলীয় কার্যালয়ে বিকেল সাড়ে ৪টায় আয়োজিত কর্মসূচীতে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর তাঁতীদলের আহ্বায়ক আরিফুল শেখ বনি। তাঁতীদল রাজশাহী জেলার আহ্বায়ক কুতুব উদ্দিন বাদশার সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপি’র আহ্বায়ক বীরমুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রাজশাহী মহানগর বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা, জেলা বিএনপি সদস্য সচিব অধ্যাপক বিশ^নাথ সরকার, মহানগর বিএনপি’র সদস্য সচিব মামুনুর রশিদ মামুন ও তাঁতীদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম।

উপস্থিত ছিলেন জেলা তাঁতী দলের যুগ্ম আহ্বায়ক এম মুঈদ খান, মাজহারুল ইসলাম, জিয়াউর রহমান, জিল্লুর রহমান ও শামিউল ইসলাম, মহানগর তাঁতী দলের যুগ্ম আহ্বায়ক পিন্টু, লিটন ও রাকিবসহ জেলা ও মহানগর তাঁতী দলের অন্যান্য সদস্য ও নেতাকর্মী, এবং বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী।

প্রধান অতিথি বলেন, জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষনা দিয়েছিলেন বলে দেশ স্বাধীন হয়েছিলো। তিনি রাষ্ট্রপতি হয়েছিলেন বলে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছিলো। তিনি ক্ষমতায় বসেছিলেন বলে দেশ তলাবিহিন ঝুড়ি থেকে উন্নয়নের পথে অগ্রসর হয়েছিলো। তিনি ক্ষমতায় বসেছিলেন বলে দেশ মারাত্বক বিশৃংখলার কবল থেকে রক্ষা পেয়েছিলো।

তিনি আরো বলেন, দেশের উন্নয়নের এবং দেশকে বিশে^র দরবারে তুলে ধরতে এবং স্বীকৃতি আদায়ে তিনি নিরলসভাবে কাজ করে গেছেন। এরই ধারাবাহিকতায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া দেশের উন্নয়নে কাজ করেছেন। অথচ এই বিনা ভোটের সরকার দেশকে বিক্রি করে দিয়েছে। দেশের টাকা বিদেশে পাচার করে আবারও দেশকে তথাবিহিন ঝুড়িতে পরিণত করেছে। মানুষের ভোটের অধিকার হরণ ও বাকস্বাধীনতা স্তদ্ধ করে দিয়ে আবারও নব্য বাকশাল কায়েম করেছে। এই ফ্যাসিস্ট সরকারের কবল থেকে জনগণকে থেকে রক্ষা করার যে আন্দোলন শুরু হয়েছে সেই আন্দোলনে সবাইকে অংশ গ্রহন আহ্বান জানান তিনি।

প্রধান অতিথির বক্তব্য শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানসহ তাঁর পরিবারের মৃত ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনা ও তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী আপোশহীন দেশনেত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানসহ অসুস্থ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীর সুস্থ্যতা এবং মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। সেইসাথে শীতার্তদের মধ্যে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপহার হিসেবে কম্বল বিতরণ করা হয়।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin