নিজস্ব প্রতিবেদক: জিয়া পরিষদ রাজশাহী মহানগর শাখার আয়োজনে সোমবার পরিচিতি সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত, বিএনপি চেয়ারপার্সন আপোসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি সুস্থতা ও বিএনপি’র ভারপ্রাপ্তক চেয়ারম্যান, আগামীর রাষ্ট্রনায়ক দেশনায়ক তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ও সুস্থ্যতা কামনায় এই অনুষ্ঠান হয়।
রাজশাহী সাগরপাড়াস্থ একটি কনভেনশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেতা জিয়ার অন্যতম উপদেষ্টা, সাবেক মেয়র ও সংসদ সদস্য জননেতা মিজানুর রহমান মিনু। প্রধান আলোচক জিয়ার পরিষদ কেন্দ্রীয় কমিটির মহাসচিব প্রফেসর ড. এমতাজ হোসেন।
জিয়া পরিষদ রাজশাহী মহানগর শাখার সভাপতি প্রফেসর ড. ইঞ্জিনিয়ার আখতার হোসেন এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ডাক্তার শামীম হোসেন চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ^বিদ্যালয়ের সাবেক উপাচার্য ও, জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ড. এম রফিকুল ইসলাম, জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা প্রফেসর ড. এম নজরুল ইসলাম ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সভাপতি ও রাসিক সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল ও রাজশাহী মহানগর বিএনপি’র আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী এশা।
উপস্থিত ছিলেন বিএনপি রাজশাহী জেলা শাখার সদস্য সচিব অধ্যাপক বিশ^নাথ সরকার, রাজশাহী মহানগর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক ওয়ালিউল হক রানা ও শফিকুল ইসলাম শাফিক, রাজশাহী মহানগর যুবদলের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ সুইট, রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি জাকির হোসেন রিমন, বর্তমান সদস্য সচিব আসাদুজ্জামান জনি, মহিলা দল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রোকসান বেগম টুকটুকি, মহানগর কৃষক দলের আহ্বায়ক শরফুজ্জামান শামীম, মহানগর মুক্তিযোদ্ধা দলের সভাপতি নজরুল ইসলাম খোকা, জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব অধ্যক্ষ আব্দুল্লাহ আল মাহমুদ সালাম বিপ্লব, সহকারী মহাসচিব শাহেদ জামান ও যুগ্ম মহাসচিব প্রফেসর ড. হাছানাত আলী।
আরো উপস্থিত ছিলেন রাজশাহী বার সমিতির সাধারণ সম্পাদক রইসুল ইসলাম, রাবি শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক কুদরত ই জাহান, দর্শন বিভাগের প্রফেসর ড. আরিফুল ইসলাম, জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের প্রচার সম্পাদক প্রফেসর ড. এস.এম কামারুজ্জামান, রাজশাহী মহানগর ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মোর্ত্তযা ফামিন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকবর আলী জ্যাকি, সাংগঠনিক সম্পাদক খন্দকার মাকসুদুর রহমান সৌরভ ও রাবি ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমেদ রাহীসহ জিয়া পরিষদ রাজশাহী মহানগর শাখার অন্যান্য সদস্য, বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি বলেন, বাংলাদেশর প্রথম রাষ্ট্রপতি, স্বাধীনতা ঘোষক, বাংলার রাখাল রাজা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর কারনেই এদেশ স্বাধীন হয়েছিলো। আর স্বাধীন এই দেশকে পৃথিবীর উচ্চমাত্রায় নিয়ে যেতে তিনি কাজ করেছিলেন। বহু দেশের স্বীকৃতি তিনি আদায় করেছিলেন। সেইসাথে যুদ্ধ বিধস্ত একটি দেশকে তলাবিহিন ঝুড়ি থেকে উন্নয়নের রোল মডেলে নিয়ে গিয়ে ছিলেন তিনি। তিনি আরো বলেন, জিয়াউর রহমান ছিলেন গণতন্ত্রের মূল নায়ক। তাঁর কারনেই বাংলাদেশে বাকশাল থেকে বহুদলীয় গণতন্ত্র প্রথা চালু হয়েছিলো।
তিনি বলেন, দেশে এখন কোন গণতন্ত্র নাই। এই গণতন্ত্র বিনষ্টকালী বিনা ভোটের সরকারকে একদফা আন্দোলনের মধ্যে দিয়ে বিতারিত করা হবে। সে লক্ষে ঈদের পর থেকে কঠোর আন্দোলন শুরু হবে। এই সকল আন্দোলনে সবাইকে রাজপথে থাকার আহ্বান জানান জানান তিনি। বক্তব্য শেষে দেশবাসীর মুক্তি ও মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।