বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময়

জিয়া প্রেসিডেন্ট হয়েছিলেন বলে বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছিলো

  • প্রকাশ সময় বুধবার, ১৮ জানুয়ারী, ২০২৩
  • ৪৪৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বাংলার রাখাল রাজা, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি, স্বাধীনতার ঘোষক, গণতন্ত্রের পুরোধা, উন্নয়নের রুপকার বীর মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডন্টে জিয়াউর রহমান বীর উত্তম এর ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। বুধবার বাদ মাগরিব রাজশাহীর মালোপাড়াস্থ বিএনপি কার্যালয়ে আয়োজিত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা, সাবেক রাসিক মেয়র ও সংসদ সদস্য জননেতা মিজানুর রহমান মিনু।

তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষনার মধ্যে দিয়ে বাংলাদেশ নামে একটি ভূখন্ড তৈরী হয়েছে। বাঙালী পেয়েছে লাল সবুজের পতাকা। য্দ্ধুবিধস্ত বাংলাদেশ যখন দুর্ভিক্ষের কষাঘাতে জর্জরিত এবং দেশ যখন কান্ডারী বিহিন হয়ে পড়েছিলো ঠিক তখনী জিয়াউর রহমান দেশের হাল ধরেন। তলাবিহিন দেশকে বিশে^র দরবারে পরিচিত ও বিভিন্ন দেশের স্বীকৃতি আদায়ে তিনি নানা দেশ সফর করেন। দেশের উন্নয়নে তিনি কৃষির দিকে নজর দেন। কৃষিতে বিপ্লব ঘটানোর তিনি খাল খননসহ নানাবিধ সেব প্রকল্প হাতে নেন। সেইসাথে কৃষিতে ভূর্তকী দিয়ে বাংলাদেশে কৃষি বিপ্লব ঘটান। এছাড়া গার্মেন্টসসহ বিভিন্ন শিল্প কারখানা স্থাপন করে বেকারত্ব হ্রাসসহ দেশের উন্নয়নের চাকা সচল করেন।

তিনি আরো বলেন, স্বাধীনতার পরবর্তী সময়ে দেশে বাকশাল তৈরী করে মানুষের সকল প্রকার স্বাধীনতা হরণ করা হয়েছিলো। শুধু তাই নয় একদেশ এক দলে পরিণত করার লক্ষে প্রায় সকল সংবাদপত্র বন্ধ করে দেয়া হয়েছিলো। অবস্থা থেকে দেশ ও দশের জনগণকে বাঁচাতে তিনি বিএনপি নামে একটি দল গঠন করেন। সেইসাথে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেন বলে উল্লেখ করেন তিনি। জিয়াউর রহমান প্রেসিডেন্ট হয়েছিলেন বলে বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছিলো।

বক্তব্য শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানসহ তাঁর পরিবারের মৃত ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনা ও তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী আপোশহীন দেশনেত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানসহ অসুস্থ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী সুস্থ্যতা এবং মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বিএনপি রাজশাহী মহানগরের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা।

রাজশাহী মহানগর ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মর্ত্তুজা ফামিন এর সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকবর আলী জ্যাকির সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপি’র আহ্বায়ক বীরমুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা, সদস্য সচিব মামুনুর রশিদ মামুন, যুগ্ম আহ্বায়ক ওয়ালিউল হক রানা, জয়নাল আবেদিন শিবলী, শফিকুল ইসলাম শাফিক ও বজলুল হক মন্টু।

এছাড়াও মহানগর যুবদলের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন, সদস্য সচিব রফিকুল ইসলাম রবি, রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মীর তারেক, সদস্য সচিব আসাদুজ্জামান জনি, মহানগর তাঁতী দলের আহ্বায়ক আরিফুল শেখ বনি, জাসাস রাজশাহী মহানগরের আহ্বায়ক এডভোকেট রজব আলী ও সদস্য সচিব সেলিশ রেজা ও মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক খন্দকার মাকসুদুর রহমান সৌরভসহ মহানগর ছাত্রদলের সকল থানা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ইউনিটের সভাপতি, সাধারণ সম্পাদক, আহ্বায়ক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সদস্য সচিবসহ অন্যান্য নেতৃবৃন্দ, বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin