নিজস্ব প্রতিবেদক: জিয়া স্মৃতি ওয়ার্ড কাপ চ্যাম্পিয়নশিপ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬ অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টে ১২নং ওয়ার্ড বিএনপি ও ১৪ নং ওয়ার্ড বিএনপি (পূর্ব) এর মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। খেলায় ১২নং বিএনপি ৪৫ রানে বিজয়ী হয়। ১২নং ওয়ার্ড খেলতে নেমে ২০৩ রান করে।
টুর্নামেন্টে ম্যান অফ দ্যা ম্যাচ হয়েছে ১২ নং ওয়ার্ড বিএনপির খেলোয়ার ডিকি। বিজয়ী, রানার-আপ ও ম্যান অফ দ্যা ম্যাচের হাতে ট্রফি তুলে দেন ১২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক মাহাবুব রহমান রিপন।