বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময়

জীবন বেঁচে থাকতে গণসমাবেশের কোন ক্ষতি হতে দেবনা: মিনু

  • প্রকাশ সময় সোমবার, ২১ নভেম্বর, ২০২২
  • ৫৭৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: আগামী ৩ ডিসেম্বর রাজশাহী বিভাগীয় গণসমাবেশ অনুষ্ঠিত হবে। অসহনীয় দ্রব্যমূল্য, লাগাতার লোডশেডিং, দূর্নীতি-দু:শাসন. গুম, হত্যা, মামলা-হামলা, ভোটাধিকার পুন:প্রতিষ্ঠা ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তির দাবীতে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। এই গণসামবেশ সফল করার লক্ষ্যে সোমবার রাজশাহী মহানগর বিএনপি’র সাংগঠনিক ৯নং ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে প্রচার মিছিল ও প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
নগরীর পাঠানপাড়া মোড়ে আয়োজিত সভায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা, সাবেক মেয়র ও সংসদ সদস্য জননেতা মিজানুর রহমান মিনু বলেন, গণসমাবেশের দিন যতই ঘনিয়ে উঠছে, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার ততই হিংস্র হয়ে উঠছে। তারাসহ আইন শৃংখলা বাহিনীকে দিয়ে জনগণকে গণসমাবেশে না আসার জন্য হুমকী দিচ্ছে। সেইসাথে বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে তল্লাসী ও আটক শুরু হয়ে গেছে। ইতোমধ্যে বগুড়ায় এ নিয়ে সোমবার সংবাদ সম্মেলন হয়েছে। রাজশাহীতেও বাড়ি বাড়ি জরিপ কাজ শুরু করেছে আইন শৃংখলা বাহিনী।

৯নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সভাপতি আব্দুল বারীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সভাপতি ও রাসিক সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী মহানগর বিএনপি’র আহ্বায়ক বীরমুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা, সদস্য সচিব আলহাজ্ব মামুনুর রশিদ মামুন, যুগ্ম-আহ্বায়ক দেলোয়ার হোসেন, আসলাম সরকার, বোয়ালিয়া থানা বিএনপি’র সাবেক সভাপতি সাইদুর রহমান পিন্টু, রাজশাহী জেলা বিএনপি’র সদস্য জাহান পান্না, যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শাফিক ও জয়নাল আবেদিন শিবলী, রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন ও সদস্য সচিব রফিকুল ইসলাম রবি।

উপস্থিত ছিলেন মহিলা দল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রোকাসানা বেগম টুকটুকি, মহানগর তাঁতী দলের আহ্বায়ক আরিফুল শেক বনি, মহিলা দল রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক অধ্যক্ষ সকিনা খাতুন, সহ-সভাপতি নুরজাহান বেগম, যুগ্ম সাধারণ সম্পাদক জান্নাতুন ফেরদৌস, গুলসান আরা মমতা, রোজিনা, আলতাফুন নেসা পতুল, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট সেফাত জেরিন তুলিসহ অত্র ওয়ার্ডের বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin