রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

জুলাই গণঅভ্যুত্থান ও জুলাই শহিদ দিবস-২০২৬ উপলক্ষে রাজশাহীতে প্রস্তুতিমূলক সভা

  • প্রকাশ সময় রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ৭৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ এবং ‘জুলাই শহিদ দিবস-২০২৬’ যথাযোগ্য মর্যাদা, ভাবগাম্ভীর্য ও জনসম্পৃক্ততার মাধ্যমে পালনের লক্ষ্যে রাজশাহী জেলা প্রশাসনের উদ্যোগে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। রোববার বেলা সাড়ে ১২টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন রাজশাহীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কাজী শহিদুল ইসলাম।

সভায় উপস্থিত ছিলেন রাজশাহীর পুলিশ সুপার মোহাম্মদ নাঈম হাছান, সিভিল সার্জন ডা. এস. আই. এম. রাজিউল করিমসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তাবৃন্দ, জুলাই যোদ্ধাগণ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা। সভাটি সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক সবুর আলী।

সভায় জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম বলেন, জুলাই গণঅভ্যুত্থান দেশের গণতান্ত্রিক চেতনা, অধিকার আদায়ের সংগ্রাম এবং আত্মত্যাগের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। এই দিবস এবং জুলাই শহিদ দিবস পালনের মাধ্যমে নতুন প্রজন্মের কাছে দেশের ইতিহাস, গণতান্ত্রিক মূল্যবোধ ও শহিদদের আত্মত্যাগ তুলে ধরতে হবে। তিনি সংশ্লিষ্ট সকল দপ্তরকে সমন্বয়ের মাধ্যমে কর্মসূচিগুলো সফলভাবে বাস্তবায়নের নির্দেশনা প্রদান করেন।

পুলিশ সুপার মোহাম্মদ নাঈম হাছান বলেন, দিবস দুটির সকল কর্মসূচিতে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে কর্মসূচি পালনে সকলের সহযোগিতা কামনা করেন। সিভিল সার্জন ডা. এস. আই. এম. রাজিউল করিম বলেন, দিবসের বিভিন্ন কর্মসূচিতে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা ও মেডিকেল টিম প্রস্তুত রাখা হবে।

প্রস্তুতিমূলক সভায় দিবস দুটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি, নিরাপত্তা, স্বাস্থ্যসেবা, পরিচ্ছন্নতা, জনসচেতনতা এবং সার্বিক আয়োজন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় উপস্থিত অংশগ্রহণকারীরা সফলভাবে কর্মসূচি বাস্তবায়নে নিজ নিজ দপ্তরের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। জেলা প্রশাসন, রাজশাহীর আয়োজনে অনুষ্ঠিত এ সভায় দিবস দুটির কর্মসূচি যথাযোগ্য মর্যাদা ও ব্যাপক জনসম্পৃক্ততার মাধ্যমে উদযাপনের লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin