সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:০২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রাজশাহী ড্যাব’র আলোচনা সভা

  • প্রকাশ সময় বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ২৭০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ডক্টরস এ্যাসোসিয়শেন অব বাংলাদেশ (ড্যাব) রাজশাহীর আয়োজনে বুধবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ ডাক্তার কাইসার রহমান চৌধুরী অডিটরিয়ামে আলোচনা সভা, ডুকমেন্টরী প্রদর্শন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। কর্মসূচীতে সভাপতিত্ব করেন ড্যাব রাজশাহী মেডিকেল কলেজ এর আহ্বায়ক ও কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ডাক্তার মোফাখখারুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের উপরে বক্তব্য রাখেন ড্যাব রাজশাহীর সাধারণ সম্পাদক ও রামেক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ডাক্তার মনোয়ার তারিক সাবু, রামেক এর সহ-সভাপতি অধ্যাপক লতিফুর রহমান অপু, রামেক এর অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার খন্দকার ফয়সাল আলম ও ড্যাব রাজশাহী মেডিকেল কলেজ এর সদস্য সচিব অধ্যাপক ডাক্তার গোলাম কিবরিয়া ডন। এছাড়াও ড্যাব রাজশাহী মেডিকেল কলেজ, রাজশাহী জেলা ও কেন্দ্রীয় কমিটির অন্যান্য নেতৃবৃন্দ, জাতীয়তাবাদে বিশ্বাসী অন্যান্য ডাক্তারগণ উপস্থিত ছিলেন।

উপস্থিত নেতৃবৃন্দ জুলাই-আগস্টের ইতিহাস তুলে ধরেন। তারা বলেন, দেশ থেকে পতিত স্বৈরাচার ও ফ্যাসিস্ট সরকারের প্রধান শেখ হাসিনা এবং তার দোসররা পালিয়ে গেলেও এখনো অনেকে রয়ে গেছেন। শুধু তাইনয় প্রশাসনে এবং আইন শৃংখলা বিভাগে বেশীরভাগ পতিত সরকারের দোসররা থাকায় সংস্কার কাজ ব্যাহত হচ্ছে। শুধু তাইনয় জনগণ যে আশা নিয়ে আন্দোলন করেছেন তা এখনো পুরণ হয়নি।

তারা আরো বলেন, বর্তমান সরকারের কিছু উপদেষ্টা নির্বাচনের সময় ঘোষনা করায় অসন্তষ্ট। তারা চাচ্ছেন এভাবে বছরের পর বছর চলে যাক। কিন্তু দেশের মানুষ তা চায়না। এজন্য দ্রুত সময়ের মধ্যে সুষ্ঠু নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের হাতে দেশ পরিচালনায় দায়িত্ব প্রদানের জন্য প্রধান উপদেষ্টাকে আহ্বান জানান। বক্তব্য শেষে দোয়া ও মোনাজাত করা হয়। সব শেষে জুলাই-আগস্টের উপরে নির্মিত ডকুমেন্টরী প্রদর্শন করা হয়।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin